editor
প্রকাশিত: 7:46 PM, August 8, 2022

লন্ডনে তারেক ও জুবাইদা’র উপস্থিতিতে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লন্ডন প্রতিনিধি
সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৭ আগস্ট রবিবার বাদ আছর পুর্বলন্ডনের রিজেন্টস লেকে অনুষ্ঠিত হয়।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা. খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে যোগদেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মরহুমের কনিষ্ঠ কন্যা ডাঃ জুবাইদা রহমান।
মরহুমের পরিবারের পক্ষ থেকে আগত সকল অতিথি ও সংগঠনের সকল কে ধন্যবাদ জানিয়ে দোয়া চান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ।
স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় দোয়াপূর্ব মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিসিএর সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা পাশা খন্দকার এমবিই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মালিক, বিশিষ্ট কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী. কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম. নিউহাম কাউন্সিলের ডেপুটি মেয়র ব্যারিস্টার নজির আহমদ, মেজর (অবঃ) আবু বক্কর সিদ্দিক ।
দোয়া মাহফিলে দেশের কৃতিসন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া দোয়া মহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান । এছড়াও পবিত্র কোরআন তেলাওয়াত ও তাফসীর করেন মাওলানা আবুল কাহার, মাওলানা হাবিবুর রহমান ও হাফেজ আবিদ মোহাম্মদ।
দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের উপদেষ্টা আব্দুল মুকিত. সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন.সহ সভাপতি ফয়ছল আহমদ.সহ সভাপতি
খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, সেলিম আহমেদ, মুস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমাদুর রহমান এমাদ, খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহনাজ হোসেন শেনাজ.মাহবুব খান নোমান. সহ সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুক. সহ সংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ. সহ সংগঠনিক সম্পাদক বসির আহমেদ ফয়ছল. সহ সংগঠনিক সম্পাদক নুরুল আলী রিপন, প্রচার সম্পাদক এম আরিফ আহমেদ. মতিউর রহমান. আব্দুস সামাদ রাজ. সামছুল ইসলাম, সিহাব উদিদন. শেরওয়ান আলী ।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিষয়ে সকল অবহিত করে মরহুমের জ্যেষ্ঠ মেয়ে শাহিনা জামান খানের প্রেরিত প্রেস রিলিজ পাঠ করেন সাংবাদিক মাহফুজুর রহমান এবং মরহুমের স্মৃতির স্মরণে কনিষ্ঠ কন্যা ডাঃ জুবাইদা রহমান লিখিত কবিতা পাঠ করেন রাসেল শাহরিয়ার ।
কমিউনিটির বিশিষ্ট মুরব্বীসহ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, তৈমছু আলী, প্রফেসর ফরিদ উদ্দিন, মোঃ গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি সোহেল, মো: তাজুল ইসলাম.সলিসিটর একরামুল মজুমদার. আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিসবাহউজ্জমান সোহেল, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান এমাদাদ, আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারহানা, শহিদুল ইসলাম মামুন, .দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ.নাসিম আহমেদ চৌধুরী, ডক্টর এম মুজিবুর রহমান, তাহির রায়হান চৌধুরী পাভেল, তোফায়েল বাসিত তপু, সুজাত আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মন্সুর শাহজাহান,. যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য মহিলা দলের.সদস্যসচিব অঞ্জনা আলম, বিএনপি নেতা সাহেদ উদ্দিন চৌধুরী, সোহেল শরিফ মোহাম্মদ করিম, তুহিন মোল্লা, বাকি বিল্লাহ জালাল, আকতার হোসেন শাহিন, জাহাঙ্গীর আলম শিমু, জিয়াউর রহমান জিয়া, কাজী তাজ উদ্দিন আকমল, সিরাজুল ইসলাম মামুন, নিয়ামুল হক মাক্সিম, শাজাহান আহমেদ, হাসান আহমেদ, ফয়েজ উল্লাহ, আহসানুল হক আম্বিয়া প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন