editor
প্রকাশিত: 12:39 PM, March 17, 2021
নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭ টায় ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তর ও এরিয়া সদর দপ্তরে সিলেট এবং জালালাবাদ সেনানিবাসে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে তারা তাদের কর্মসূচি শুরু করেন। র্যালিতে জাতির পিতার ছবি এবং গুরুত্বপূর্ণ বাণী সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে সুসজ্জিত করা হয় দুটি সেনানিবাসের প্রতিটি প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। মসজিদে আয়োজন করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া জাতির পিতার স্মৃতি স্মরণে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাসার, জালালাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারিসহ ইউনিট সমুহের অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ।
অনলাইন ডেস্ক(রিপা-১)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন