editor
প্রকাশিত: 10:03 PM, March 21, 2022

সাংবাদিক আব্দুর রবের উপর হামলাকারী হত্যা মামলার আসামী ২ সহোদর ভাই গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুর রবের উপর হামলাকারী মামলার আসামী মাহিন উদ্দিন (২৫) ও তার ভাই আব্দুল কাইয়ুম (২৩) কে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ একদল পুলিশ নিয়ে জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে গত রবিবার রাত সাড়ে ১২টা দিকে জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় মাহিন উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। অপর দিকে গতকাল সোমবার সন্ধ্যার দিকে জকিগঞ্জের আটগ্রাম বাজার থেকে আব্দুল কাইয়ুমকে থানা পুলিশ গ্রেফতার করে। জানা যায় কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের আব্দুল খালিক উরফে কালা মিয়ার পুত্র মাহিন উদ্দিন ও তার ভাই আব্দুল কাইয়ুম এলাকার চিহ্নিত অপরাধী। গ্রেফতারকৃত এ দুই সহোদর ভাই এরালীগুল গ্রামের নজরুল ইসলাম নজু হত্যা মামলার ফেরারী আসামী ছিল। গত ১৬ এপ্রিল প্রকাশ্যে দিনের বেলা নজরুল ইসলাম নজু হত্যা মামলার সাক্ষী হওয়ার কারনে স্থানীয় এরালীগুল গ্রামের বাসিন্দা সাংবাদিক আব্দুর রবের উপর মাহিন ও তার ভাই কাইয়ুম তাদের সহযোগিরা দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই পায়ে উপর্যপুরী কোপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। এ ঘটনায় সাংবাদিক আব্দুর রব থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে অপরাপর আসামী সহ মাহিন উদ্দিন ও কাইয়ুম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে এসআই সোহেল মাহমুদ জানিয়েছেন। কাইয়ুম ও মাহিন নজরুল ইসলাম নজু হত্যা মামলার চার্জসীট ভূক্ত পলাতক আসামী ছিল বলে তিনি জানান।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর