editor
প্রকাশিত: 10:01 PM, March 17, 2022

মহামানব বঙ্গবন্ধুর নেতৃত্ব ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায় : মো. খায়রুল আলম
হাফিজ মজুমদার ট্রাস্টের যুগ্ম সচিব মো. খায়রুল আলম বলেছেন, বাঙালি জাতির মহানন্দের দিন ১৭ মার্চ। এই দিনে তাঁর জন্ম হয়েছিল বলেই আমরা পেয়েছি স্বাধীন ভূখন্ড। মহামানব বঙ্গবন্ধুর নেতৃত্ব ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায়। বঙ্গবন্ধুর মধ্যে অদ্ভুদ সম্মোহনী শক্তি ছিল। যে কেউ তাঁর সাথে দেখা করার পর তাঁর জন্য জীবনদানে উৎসর্গিত হতে পিছপা হতো না। বিস্ময়কর নেতৃত্বগুণ এবং সংগঠিত করার ক্ষমতাশালী মহান এই নেতা আমাদের গর্ব।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।
অরুণিমা রায় ও রাকিবুল ইসলামের সঞ্চালনায় ‘অসাম্প্রদায়িক ও মানবতাবাদী বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক সালমা খাতুন, ‘রাজনৈতিক দূরদর্শিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রথীন্দ্রকুমার রায় এবং বঙ্গবন্ধুর শৈশব কৈশোর শিরোনামে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহাদিয়া জয়নাল খান।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন হয় সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয় সকাল ৯:১৫ মিনিটে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি প্রবাহচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষার্থী লেইনা ও নূপুর। আবৃত্তি করেন ফারজানা আলম ও আফিয়াত রামিসা চৌধুরী। ‘শোন একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের’ গানটিতে নৃত্য পরিবেশন করে আরিয়া ও নূপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে