editor

প্রকাশিত: 6:26 PM, March 3, 2022

বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়াকে ‘ঘুষখোর, লুটেরা, চরিত্রহীন ও দুর্নীতিবাজ’ অ্যাখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল-পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের প্রধান সড়কে ‘বিক্ষুব্ধ বিশ্বনাথ উপজেলাবাসী’র ব্যানারে এই মিছিল এবং স্থানীয় বাসিয়া ব্রিজের দক্ষিণপাশে পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নুনু মিয়ার বিরুদ্ধে ঝাড়ুও প্রদর্শন করা হয়।
এর আগে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে পৌরশহরের বাসিয়া ব্রিজের উপরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন পুলিশ সদস্যরা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সফজ্জুল, রিয়ান আলী, যুবলীগ নেতা জমির আলী, শাহান শাহ, মিজান মিয়া, আফরোজ আলী, উপজেলা শ্রমিক লীগ নেতা সাধু মিয়া, ছাত্রলীগ নেতা মাছুম খান, আফসার আহমদ, রাজিব আহমদ, মাহবুব আলম, সজিব আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ নভেম্বর বিশ্বনাথ উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র নামে ৩৯ কোটি ৬ লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ পান উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া।
এরপর ২০২১ সালের ২৩ ডিসেম্বর ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম হচ্ছে জানিয়ে নুনু মিয়ার বিরুদ্ধে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নিকট লিখিত অভিযোগ দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
অভিযোগের প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর