editor

প্রকাশিত: 7:38 PM, July 4, 2022

ধৈর্য্য তথা সবরের সাথে দুর্যোগ মোকাবেলা করতে হবে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

ধৈর্য্য তথা সবরের সাথে দুর্যোগ মোকাবেলা করতে হবে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

ধৈর্য্য তথা সবরের সাথে দুর্যোগ মোকাবেলা করতে হবে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, বন্যার কারণে এখনো রায়েরগাঁও এর মানুষ পানি বন্দি হয়ে আছে। বাসাবাড়িতে পানি থাকায় মানুষকে দুর্ভোগের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। পানি ধীর গতিতে নামার কারণে চলাফেরায় ও যান চলাচলে বন্যার্তদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বন্যার্ত মানুষ বিভিন্ন খাবারের প্রয়োজন বোধ করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকাল, দুপুর ও রাত পর্যন্ত বন্যার্তদের সহযোগিতা করে যাচ্ছেন। পানি ভেঙে বন্যাকবলিত ওয়ার্ডসমূহে নেতৃবৃন্দ ছু্ঁটে যাচ্ছেন। চাল, ডাল, আলু, পেয়াজ, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, চিকিৎসা সামগ্রী সহ যখন যা প্রয়োজন তা বিতরণ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ উপহার বিতরণ করা হচ্ছে। বন্যা পরবর্তী সময়ে পুর্নরবাসনের ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য্যসহকারে অর্থাৎ সবরের সাথে দুর্যোগ মোকাবেলা করতে হবে, মহান আল্লাহতালা  ধৈর্য্যশীলদের পছন্দ করেন। তিনি বলেন সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগীতার মাধ্যমে দুর্যোগ মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অতীতের মতো এবারও দু্র্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে । জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণই আওয়ামী লীগের মূল লক্ষ্য। গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে এবং পাশেই থাকবে।
সোমবার (৪ঠা জুলাই) নবগঠিত ২৯ নং ওয়ার্ডের লাউয়াইয়ের রায়েরগাঁও এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সাইফুল আলম , বরইকান্দি ইউপি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান, আওয়মী লীগ নেতা রাজিব আহসান, জেলা যুবলীগ নেতা হেলাল আহমদ, মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শৈলেন কর, ইউপি যুবলীগের সাবেক সভাপতি লোকমান হোসেন, শুনীল নাথ, পার্থ কর, মখলিছ মিয়া,হিরন কর, অপু কর, বোরহান মিয়া, রাজন কর সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিকালে তিনি নগরীর মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শত পরিবারের মধ্যে শয্যার উপযোগী তোষক, বালিশ, বেডশিট বিতরণকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, মহানগর আওয়ামী লীগের  কার্যনির্বাহী সদস্য ও শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের সভাপতি দিবাকর ধর রাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাস, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক মিন্টু চন্দ্র দাস, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মনি রানী দে, সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন