editor
প্রকাশিত: 7:45 PM, July 7, 2022

প্রধানমন্ত্রীর মানবিক উপহার নিয়ে সিলেটে নানক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহার নিয়ে সিলেটে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার (৭জুলাই) দুপুরে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই তারা সিলেট ও সুনামগঞ্জের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ উপজেলার বানভাসি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহারের চেক বিতরণ করেন।
এসময় এডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বানভাসি মানুষের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহারের চেক স্থানীয় নেতৃবৃন্দের কাছে হস্তাস্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেটে অবস্থানকালে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের উদ্যোগে কয়েকটি উপজেলায় ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ সুরমার চন্ডিরপুল এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে মানবিক উপহার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন