editor
প্রকাশিত: 1:53 PM, November 5, 2022

মুক্তিযোদ্ধা চূড়ান্ত তালিকা হতে অ-মুক্তিযোদ্ধা তোতার নাম বাতিলের দাবীতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মুক্তিযোদ্ধা চূড়ান্ত তালিকা হতে বিশ্বনাথের অ-মুক্তিযোদ্ধা তোতা মিয়ার নাম বাতিলের দাবীতে গত ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাগণ সিলেটের জেলা প্রশাসকের মাধ্যম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। ডকেট নম্বর ৬০, তাং- ০৩/১১/২২ইং।
বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা ইউনি কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে নাজিম উদ্দিন, একে আজাদ, তুতা মিয়া, সুয়েব আহমদ, আবুল কাসেম, আতাউর রহমান, ছাদ উদ্দিন, বাবুল মিয়া, আব্দুল মান্নান, আলিম উল্লা, মরতুজ আলী, ছুয়াব আলী।
সাজেদুর রহমান সুহেলের সঞ্চালনায় মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মন্টু, সাধারণ সম্পাদক বিশ্বাস পারভেজ, সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী জাকির, বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি নাজমুল ইসলাম মুকুল, সুমন আহমদ, মুক্তিযোদ্ধা যুবকমান্ড নেতা শাইস্তা তালুকদার, সেলিম আহমদ, মহানগর যুব কমান্ড নেতা এজাজ আহমদ, সুয়েল আহমদ, বাবুল খাঁন মুন্নান প্রমুখ।
সিলেটে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে প্রেরণকৃত স্মারকলিপি সূত্রে জানা যায়, বাবার নাম পরিবর্তন করে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাওনপুর গ্রামের মৃত ইস্তাজ উল্লা (ইউনুছ আলী)’র ছেলে মোঃ তোতা মিয়া একজন অ-মুক্তিযোদ্ধা হওয়ার পরও পিতার নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা চূড়ান্ত তালিকায় নাম তুলেছে। এটা মেনে নেয়া যায় না।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। তাদের উপজেলায় বিভিন্ন সেক্টরে যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাগণকে বিভিন্ন রূপে তারা জেনেছি এবং একে অন্যের সাথে পরিচিত।
অথচ ২০২০ সালের ২৫শে মার্চ মুক্তিযোদ্ধা সম্মলিত তালিকায় মোঃ তোতা মিয়া, পিতা-ইত্তাজ উল্লা (ইউনুছ আলী), সাং-বাওনপুর, ডাক- ইসলামাবাদ, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, যার মুক্তিযোদ্ধা পরিচিতি নং-০১৯১০০০৮৩৫৪ দেখে বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধাগণ হতবাক হন। তাদের জানামতে উল্লেখিত নাম ঠিকানা মতে কোন ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেননি। এমনকি উপরোক্ত নাম ঠিকানার অভিযুক্ত মোঃ তোতা মিয়া, পিতা-মৃত ইনুছ আলী, সাং-বাওনপুর দীর্ঘদিন যাবত প্রবাসে রয়েছেন।
মুক্তিযোদ্ধা সম্মলিত তালিকায় মোঃ তোতা মিয়ার নাম দেখার পর বিশ্বনাথে মুক্তিযোদ্ধাগণ বিষয়টি সিলেটের জেলা প্রশাসক বরাবরে গত ১৭/০২/২০২২ তারিখে মোঃ তোতা মিয়া মুক্তিযোদ্ধা নন মর্মে আবেদন করেন এবং তার নাম কর্তনের দাবী জানন।
আবেদীনের প্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তদন্তপূর্বক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারক নং-০৮, তাং ১৬/০৬/২০১২ তারিখে প্রতিবেদন প্রেরণ করেন। কিন্তু এরপর গত ২৩/১০/২০১২ তারিখে অভিযুক্ত মোঃ তোতা মিয়ার হাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অনুমোদিত স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক বটে।
এমতাবস্থায় অভিযুক্ত মোঃ তোতা মিয়া, পিতা- ইউনুছ আলী (ইস্ত্যজ উল্লা)। মুক্তিযোদ্ধা চূড়ান্ত তালিকা হতে নাম বাতিল করে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধাগণ।
উল্লেখ, ভুয়া মুক্তিযোদ্ধা তোতা মিয়া বাংলাদেশ ডাক বিভাগ সিলেট জোনে অর্থ কেলেংকারীতে চাকুরী হতে বরখাস্ত হন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন