editor

প্রকাশিত: 10:28 PM, July 13, 2023

কানাইঘাটে চোরকারবারীদের হাতে এক ভারতীয় নাগরিক আটক ভিডিও বার্তায় মোটা অংকের মুক্তিপণ দাবী: পুলিশের অভিযান

কানাইঘাটে চোরকারবারীদের হাতে এক ভারতীয় নাগরিক আটক ভিডিও বার্তায় মোটা অংকের মুক্তিপণ দাবী: পুলিশের অভিযান

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মাদারপুর গ্রামে এক ভারতীয় নাগরিককে আটক করে মোটা অংকের মুক্তিপণ দাবীর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনার বিশ^স্থ খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিন (২৫) কে আটককারীদের হাত থেকে উদ্ধার করার জন্য সীমান্তবর্তী এলাকায় ষাড়াসী অভিযানের পরও উদ্ধার করতে পারেনি তাকে। এমনকি ভারতীয় নাগরিককে ধরে আনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, পুলিশের ষাড়াসী অভিযানের কারনে ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনকে অন্যত্র নিয়ে যেতে পারে আটককারীরা। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইকবাল উদ্দিনকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করতে জকিগঞ্জ পুলিশ অভিযানও চালিয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, ভারতীয় এক নাগরিককে বাংলাদেশে এনে আটকের সংবাদ জানার পর কানাইঘাটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রযুক্তির আশ্রয় নিয়ে গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান প্রাথমিক ভাবে জকিগঞ্জে থানার কাজলশাহ এলাকায় জানার পর আমি বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় বিজিবিকে অবহিত করেছি। জকিগঞ্জ থানা পুলিশ ভারতীয় নাগরিককে উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে। গত মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মৃত মস্তকিন আলীর পুত্র সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনকে কিভাবে আটক করা হয়েছে এবং এ ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের নাম ও ঘটনার বিবরণ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে জানান।
সূত্রে জানা যায়, গত ৭ জুলাই (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার একদল চোরাকারবারী চক্র ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে আসাম রাজ্যের কাছাড় জেলার গুমড়া থানার জালালপুর (তারাপুর) গ্রামের কামাল উদ্দিনের পুত্র ইকবাল উদ্দিন (২৫) কে কৌশলে কাড়াবাল্লা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এনে তাকে জোরপূর্বক ভাবে মাদারপুর গ্রামের আব্দুল লতিফ @ লতু হাজীর পুত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের বাড়িতে একটি ঘরে আটক করে রাখা হয়। একপর্যায়ে চোরকারবারী চক্রের সদস্যরা ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনের নিকট ভারতীয় ১৭ লক্ষ রুপী মুক্তিপণ দাবী করে। ইকবাল উদ্দিন মুক্তিপণ দিতে অপারগতা জানালে অপহরণকারী চোরকারবারীরা ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনকে রশি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বেঁধে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতিড় পিঠিয়ে তার নিকট থেকে ভারতীয় ১৭ লক্ষ রুপি আদায়ের জন্য নির্যাতনের ছবি ও ভিডিও ধারন করে ইকবাল উদ্দিনের মোবাইলের ইমো, হোয়াটস্্যাপ থেকে তার পরিবারের নিকট প্রেরন করে। এমনকি চোরাকারবারীরা ইকবাল উদ্দিনের পরিবারের নিকট তার কান্নার আওয়াজ শুনিয়ে বলে তাদের দাবীকৃত ১৭ লক্ষ রুপি না দিলে ইকবালকে খুন করে ফেলবে।
এমন নির্যাতনের চিত্র ও ভিডিও পেয়ে বিষয়টি ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনের আত্মীয় গোয়াইঘাট উপজেলার জাফলং গ্রামের আব্দুস সোবহানের পুত্র রায়হান পারভেজ বিষয়টি স্থানীয় সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। ঘটনা শুনে কাড়াবাল্লা পূর্ব গ্রামের মৃত মসকিন আলীর পুত্র সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন আরো কয়েকজনকে সাথে নিয়ে চোরকারবারী নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে ইকবাল উদ্দিনকে পাওয়া যায়নি। তবে আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারেন নাজিম উদ্দিনের বাড়ি থেকে একজনকে ধরে কয়েকজন অন্যত্র নিয়ে যেতে দেখেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারনে সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন ঘটনার সাথে জড়িত এলাকার চোরাচালান চক্রের সদস্য লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা রতনেরগুল গ্রামের আব্দুর রহিমের পুত্র সাদ্দাম (৩২), মাদারপুর গ্রামের আব্দুল লতিফ @ লতু হাজীর পুত্র নাজিম উদ্দিন (৩০), একই গ্রামের মৃত সবজান আলীর পুত্র মোস্তাক আহমদ (৩৫), মিকিরপাড়া গ্রামের মৃত সাজ্জাদুর রহমানের পুত্র এনাম উদ্দিন (২৮), বড়খেওড় গ্রামের মৃত আব্দুর রকিবের পুত্র সুলতান আহমদ (৩৬), দনা বালিচড়া গ্রামের মৃত খলিলুর রহমান খলুর পুত্র ফয়সল আহমদ (৩২), তার ভাই আইনুল হক (২৮), দনা বাঙ্গালীপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান আহমদ (৩৫) ও রতনেরগুল গ্রামের মৃত কুতুব আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৮) সহ অজ্ঞাতানামা ৩/৪ জনের বিষয়টি কানাইঘাট থানায় ওসিকে জানান।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনের বাড়ি বাংলাদেশের সীমান্তবর্তী কাড়াবাল্লা ১৩৪১নং মেইন পিলার এর পূর্ব পাশে ভারতের অভ্যন্তরে অবস্থিত। উল্লেখিত চোরাকারী চক্রের সদস্যরা ভারত হতে অবৈধ ভাবে প্রায়ই গরু, মহিষ, মাদক ইত্যাদি বাংলাদেশে আনে। এই সুবাদে ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিন এর সাথে তাদের পরিচয় হয়।
তবে অনেকে মনে করছেন চোরাচালানীর ব্যবসার টাকা আদান-প্রদান নিয়ে ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনকে ভারত থেকে কৌশলে বাংলাদেশে এনে টাকা উদ্ধারে জন্য আটক করে রাখা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতীয় এক যুবককে আটকের বিষয়ে তাকে কেউ জানায়নি। তবে তিনি বাজারে গিয়ে লোকমুখে জানতে পেরেছেন একজনকে আটকের বিষয়টি।
ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতীয় নাগরিক ইকবাল উদ্দিনকে আটক করে রাখা হয়েছে এমন সংবাদ তিনি জেনেছেন এবং তার পরিবারের কাছে ১৭ লক্ষ ভারতীয় রুপি মুক্তিপণ দাবীর ঘটনার ভিডিও রেকর্ডও সহ নির্যাতনের কয়েকটি ছবি হাত-পা বাঁধা অবস্থায় তার কাছে রয়েছে। পুলিশ জড়িতদের আটক করতে বিভিন্ন এলাকায় অভিযানও চালাচ্ছে বলে জানতে পেরেছেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতীয় নাগরিক আটকের কোন সংবাদ তিনি পাননি। এইমাত্র গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন