admin

প্রকাশিত: 3:53 PM, September 20, 2024

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভাজনের রাজনীতির কবর রচনা করতে হবে : খন্দকার মুক্তাদির

মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের নির্যাস

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভাজনের রাজনীতির কবর রচনা করতে হবে : খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদকঃ  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রীক দল সে হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেজন্য দেশের মানুষের বিএনপির প্রতি প্রত্যাশাও বেশি। বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে। সেই নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিএনপি দীর্ঘ দিন গণতান্ত্র আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। তার ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে একটি ৫ আগস্ট তৈরি হয়েছিল। আগামী দিনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভাজনের রাজনীতির কবর রচনা করতে হবে। সত্যিকার নেতৃত্বে হলে সবাইকে এক হয়ে চলা। মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের নির্যাস। আওয়ামী লীগ দেশের আইন-বিচার বিভাগসহ সকল বিভাগকে ধ্বংস করে দিয়েছে। বিগত বছরগুলোতে দেশের প্রশাসন দেশের মানুষের সেবা করে নি, শুধু একটি দলকে খুশি করতে তাদের সেবা করে গিয়েছে। প্রবাসীদের প্রতি আহবান আপনারা আমাদের সবসময় স্মরণ করিয়ে দেবেন আমাদের দায়বদ্ধতার কথা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সবাই মিলে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে দেশটা গড়ে তুলবে। সততা-মেধা-প্রজ্ঞা দিয়ে দেশ গঠনের আমরা সবাই কাজ করবে।

তিনি আরো বলেন, এখানে উপস্থিত প্রত্যেকেই আওয়ামী লীগের কাছে নির্যাতিত-নিপীড়িত মজলুম, আপনাদের প্রতি আমার আহবান মজলুম হিসেবে একটি দোয়া করবেন যেন বাংলাদেশে আর এমন কোর রাজনৈতিক দল সৃষ্টি না হয়, গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।
তিনি ২০ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক, সাবেক ছাত্রনেতা মিসবাউল কাদির ফাহিম, মালিহা মনসুর, টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী, অন্টারিও বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, আলী হোসেন, ইমন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু জহির, মোঃ সাকিব নাঈম চৌধুরী, মাসুক হোসেন খান, আহমদ হোসেন রনি, ডা. দেলোয়ার হোসেন, নাহিদ আহমদ, এস কে শহীদুজ্জামান খান, মোঃ ইকবাল হোসেন, ফয়জুল ইসলাম পীর, সুহেল আহমদ, রাশেদুজ্জামান রাহেল, এস তপন মাহমুদ প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত মোঃ সানাউল্লাহ ও সংবর্ধনা শেষে মোনাজাত পরিচালনা করেন টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক