admin
প্রকাশিত: 10:25 PM, October 1, 2024
বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী পতিত স্বৈরচার আওয়ামী সরকারের দোসর সিলেট কৃষি বিশ্ববিদ্যায়ের (সিকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ফাউডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে হকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিকৃবির সাদা দলের শিক্ষকবৃন্দ।
সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক প্রফেসর ড.মোহাম্মদ কাওছার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় সিকৃবির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গশিপের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ফাউডেশনের আজীবন সদস্য, গশিপ মনোনিত প্যানেল থেকে সাদা দলকে ভয় দেখিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সাবেক পরিচালক গবেষণা প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ একজন কট্টর আওয়ামী সমর্থক।
তিনি পতিত সরকারের আমলে সিকৃবিতে নিয়োগ প্রাপ্ত দূর্নীতিবাজ ভাইস-চ্যান্সেলরদের ব্যবহার করে সিকৃবিতে নিয়োগ বানিজ্য, অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতির নজির স্থাপন করেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে হকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে যা জুলাই-আগস্টের শহীদের রক্তের সাথে বেইমানি করার সামিল। এই নিয়োগ কোন ভাবে মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলসহ নিয়োগের পেছনে ষড়যন্ত্রকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন