admin

প্রকাশিত: 6:28 PM, February 5, 2026

‘আকাঙ্খার সিলেট’ গড়তে খন্দকার মুক্তাদিরের ১১ দফা ইশতেহার

‘আকাঙ্খার সিলেট’ গড়তে খন্দকার মুক্তাদিরের ১১ দফা ইশতেহার

স্টাফ রিপোর্টার:
কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক নগরায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে ‘আকাঙ্খার সিলেট’ গড়ার ঘোষণা দিয়েছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটকে একটি মানবিক, নারীবান্ধব, প্রযুক্তিনির্ভর ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর নগরীতে রূপান্তর করতেই এই সমন্বিত উন্নয়ন রূপরেখা প্রণয়ন করা হয়েছে।
বুধবার ঘোষিত উন্নয়ন ঘোষণাপত্রে মোট ১১টি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পর্যটন, যোগাযোগ, পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরা হয়।
খন্দকার মুক্তাদির জানান, দেশ ও প্রবাসের বিশিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘আকাঙ্ক্ষার সিলেট’ নামে একটি উচ্চপর্যায়ের উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটি সিলেট অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে পাঠিত ঘোষণাপত্রে প্রথম অগ্রাধিকার হিসেবে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমঘন শিল্প স্থাপন, আইটি ও ইনোভেশন হাব গড়ে তোলা, ফ্রিল্যান্সারদের জন্য সরকারি কো-ওয়ার্কিং স্পেস এবং ওয়ান স্টপ ক্যারিয়ার অ্যান্ড জব সেন্টার চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
এ ছাড়া এসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, সহজ ঋণ, ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বোর্ড’ গঠনের ঘোষণাও দেওয়া হয়।
এদিকে কৃষি খাতে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করে অতিরিক্ত ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। আধুনিক কৃষি প্রযুক্তি, তরুণদের কৃষিতে সম্পৃক্তকরণ, একুয়াফোনিক্স পদ্ধতিতে মৎস্য চাষ এবং সিলেটকে সবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।
অপরদিকে সিলেটের নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, স্থাপত্য ও হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণ ও বিকাশের ওপর জোর দেন খন্দকার মুক্তাদির। মরমী ও লোকসংগীতকে বিশ্বদরবারে তুলে ধরতে সাংস্কৃতিক উৎসব, লোকসংগীত সপ্তাহ এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়নের অঙ্গীকার করা হয়। পাশাপাশি চা বাগানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে সৌরবিদ্যুৎ ও বিকল্প আয়ের উদ্যোগ গ্রহণের কথা বলা হয়।
নারীদের জন্য নিরাপদ পাবলিক টয়লেট, ডে-কেয়ার সেন্টার, আত্মরক্ষা প্রশিক্ষণ, নারীবান্ধব গণপরিবহন এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও বিপণন সহায়তার ঘোষণা দেওয়া হয়।
এদিকে স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানোন্নয়ন এবং নতুন জেনারেল হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। শিক্ষা খাতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক সেবা চালুর কথা বলা হয়।
অপরদিকে নগরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, নগরজুড়ে বৃক্ষরোপণ, খেলার মাঠ ও ইনডোর স্পোর্টস সুবিধা স্থাপন এবং নাগরিক সেবা সহজীকরণের ঘোষণা দেওয়া হয়। যোগাযোগ খাতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ আধুনিকায়ন, আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন এবং মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের কথাও উল্লেখ করেন তিনি।
সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া দমনে বিশেষ টাস্কফোর্স গঠন এবং বিপথগামী তরুণদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান খন্দকার মুক্তাদির।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি আধুনিক নয়, বরং একটি মানবিক ও ন্যায্য সিলেট গড়ে তোলা—যেখানে উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছাবে। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার মাধ্যমেই ‘আকাঙ্ক্ষার সিলেট’ বাস্তবায়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিভিক্স ভয়েজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট’র আহবায়ক ডা. শামীমুর রহমান, শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছিদ্দিকুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন