editor

প্রকাশিত: 7:46 PM, July 6, 2010

রাজনগর বাজারের রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ।। থানায় মামলা

রাজনগর বাজারের রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ।। থানায় মামলা

নিহত সিকন্দর আলী (ফাইল ছবি)

8
রুহেল আহমদ, রাজনগর থানা
মৌলভীবাজারের রাজনগর বাজারের এক ব্যবসায়ীকে রাতের আধাঁরে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী সিকন্দর আলী (৫৫) রাজনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত রস্তুম আলীর পুত্র। গত ৫ জুলাই সোমবার দিবাগত রাত ১০টায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পুত্র সোহান আহমদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, নিহত সিকন্দর আলী রাজনগর উপজেলা শহরে অবস্থিত রাজনগর বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন রাত ১০টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। রাজনগর বাজার সংলগ্ন ভবানীপুরের রাস্তায় যাওয়ার পরই অন্ধকার স্থানে পূর্ব থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা ধারালো দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিঠিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় আত্মরক্ষার্থে দেয়া ভিকটিমের চিৎকার শুনে পার্শবর্তী দোকানের কয়েকজন ব্যবসায়ী ছুটে এসে সন্ত্রাসীদের অন্ধকারে পালিয়ে যেতে ও সিকন্দর আলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। উপস্থিত ব্যবসায়ীরা রাজনগর থানা ও নিহতের বাড়িতে খবর দেন। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় নিহতের পুত্র সোহান আহমদ বাদী হয়ে পরদিন মঙ্গলবার রাজনগর থানায় ৬জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ৬/৭/২০১০ইং। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন রাজনগর উপজেলার দাসপাড়া গ্রামের আব্দুর রহমার এর পুত্র মোঃ লিলু মিয়া (৫০), ক্ষেমসহস্র গ্রামের মোহাম্মদ ওয়াসিদ মিয়া এর পুত্র মোহাম্মদ আজমল মিয়া (২১), রায়পুরের আব্দুল খালিক এর পুত্র আব্দুল গণি (৩৬), করিমপুর গ্রামের মোঃ আবুল হাসানের পুত্র মিজান আহমদ (৩১), গোবিন্দবাটি গ্রামের আবিদুর রহমানের পুত্র ফরিদ উদ্দিন (৪৪) ও রায়পুরের আফজল আহমদ এর পুত্র শাওন আহমদ (৪১)।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে। আইনের হাত থেকে কেউ ছাড়া পাবে না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
7