editor

প্রকাশিত: 7:27 PM, March 4, 2022

সিসিক’র নবগঠিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

সিসিক’র নবগঠিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

সিসিক'র নবগঠিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সিসিক’র নবগঠিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও জিয়ারত  করেছেন। তিনি দেশ, জাতি এবং দেশ ও দেশের বাইরে অবস্থানরত দেশের সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় এবং জিয়ারত শেষে নবগঠিত ৩২, ৩৩,৩৪,৩৫ নং ওয়ার্ড তথা বৃহত্তর খাদিম পাড়ার নেতৃস্থানীয় ও গণমানুষের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের পাশাপাশি তিনি মিডিয়ার সম্মুখে কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা জানেন সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত হয়েছে। সেজন্য এলাকাবাসী সবাইকে নিয়ে আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে হবে। নতুন ওয়ার্ডবাসীকে সিসিক’র সকল ধরনের সুযোগ-সুবিধা পেতে ও উন্নয়নের অংশীদার হতে জোরালো ভাবে কাজ করার উদ্যোগ নিতে হবে, সুপরিকল্পিত চিন্তার মাধ্যমে সুষম বন্টন নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিভিন্ন ভাতা সহ স্বাস্থ্যসেবা, সড়ক বাতি এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সুষ্ঠু ধারার রাজনীতি, সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি ও উন্নয়নের রাজনীতির কারনেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও উন্নয়ন হচ্ছে। আপনারা জানেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি’র নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ইতিমধ্যে সিসিক’কে ১২০০ কোটি টাকা প্রদান সহ সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। আগামীতে যত উন্নয়ন হবে তার অংশীদার হবে নতুন ওয়ার্ডসমূহ।  মেয়র প্রার্থীতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মহানগর আওয়ামী লীগ থেকে অনেক নেতৃবৃন্দই প্রার্থী হবেন। আমিও একজন প্রার্থী। গত নিবার্চনেও পাঁচ জনের মধ্যে একজন ছিলাম। প্রার্থীতা পাওয়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু আমি প্রধানমন্ত্রীর স্বচ্ছ, সৎ, সুষ্ঠু ও গুণগত পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে মহানগর আওয়ামী লীগ ও নগরবাসীর পাশে আছি  সেহেতু জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাকে মূল্যায়ন করবে। এ ব্যাপারে আমি আশাবাদী। পরিকল্পিত নগরী গড়তে আপনাদের দোয়া চাই।

শুক্রবার (৪মার্চ ) সিসিক’র নবগঠিত ওয়ার্ডের অন্তর্ভুক্ত হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদে মহানগর আওয়ামী লীগ ও নবগঠিত ওয়ার্ড আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান।

এসময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, হেলাল বক্স, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক  ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সহ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন(কাউন্সিলর) খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ,  রকিবুল ইসলাম ঝলক(কাউন্সিলর), জুমাদিন আহমেদ, ইলিয়াস আহমেদ জুয়েল, তাকবির ইসলাম পিন্টু(কাউন্সিলর)।

এছাড়াও উপস্থিত ছিলেন সিসিক’র নবগঠিত ৩২,৩৩,৩৪,৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ  এডভোকেট আফসর আহমেদ, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম বিলাল, মোর্শেদ আহমদ চৌধুরী, আব্দুল হক মাসুম, ফখরুল ইসলাম, আব্দুল খালিক, বদরুল ইসলাম, আজাদুর রহমান, সোলেমান আহমেদ, নজরুল ইসলাম, আব্দুল আহাদ,দুলাল আহমদ, সোহেল আহমদ, আবু বক্কর লিলু, জুয়েল আহমদ, আব্দুর নুর, সানজিদুল করিম, জয়নাল আবেদীন লস্কর জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন