editor
প্রকাশিত: 10:21 PM, April 10, 2022
রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে এতিমদের মাঝে ইফতার বিতরণ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
(১০ এপ্রিল) রবিবার ৮ম রমজান সাড়ে ৫টায় নগরীর আম্বরখানা জামে মসজিদের আওতাধীন এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, এতিমখানার পিতৃহীন অনেক শিশু জানেই না, সে কখন কোন বয়সে পিতাকে হারিয়েছে। আর পিতৃহীন শিশুর মাও অকালে মাথার ছাদ হারিয়ে জীবনের টানাপোড়েনে পড়ে যান। অনেক সময় অভিভাবকহীন এসব পরিবারের শিশুরা জীবনের ছন্দ হারিয়ে দিক খুঁজে পায় না। শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একসময় এতিমখানাকে উপযোগী মনে করেন তারা। আর দেশে এখন প্রত্যেকটি এতিমখানার সঙ্গে গড়ে উঠেছে হাফিজিয়া মাদ্রাসা। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে এই এতিম শিশুগুলো একসময় বের হয় ত্রিশ পারা কুরআন বুকে ধারণ করে পূর্ণাঙ্গ হাফিজ হিসেবে।
আলম খান মুক্তি আরো বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রানপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এতিমদের অনেক স্নেহ ও ভালোবাসেন, তিনি এতিমদের ব্যাপারে অনেক আন্তরিক, এতিমদের জন্য আওয়ামী সরকার অনেক পরিকল্পনা ও সুব্যবস্থা গ্রহন করেছে আমাদের সকলেরই উচিৎ এতিমদের জন্য কাজ করা ও এতিমদের ভালোবাসা।
তিনি আরো বলেন, রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ও সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই, হয়তো মহান আল্লাহ এর উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। এ সময় তিনি সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
ইফতার বিতরণকালে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে যা অত্যান্ত প্রশংসনীয়। মহানগর যুবলীগের এই সুন্দর কার্যক্রমকে আমি সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ইফতার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, আফজল হোসেন, ফয়জুর রহমান ফয়েজ, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুহুল আমিন, রেজাউল করিম হাসান, আব্দুল কাদির ইমন, ইশতিয়াক চৌধুরী পিন্টু, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, রিমু খান, সাদিকুর রহমান সোহাগ, মাসুক উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন