editor
প্রকাশিত: 8:09 PM, December 26, 2021

নৈতিকতা এবং আদর্শিক শিক্ষা মিসম্যানেজম্যান্ট থেকে রক্ষা করে প্রফেসর : ড. সৈয়দ মাকসুদুর রহমান
কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেছেন, দুনিয়াতে আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। পরীক্ষার মূল্যায়নের উপর নির্ভর করবে আমাদের পরকালীন জীবন। বর্তমানে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে। যারা ইসলামি প্রতিষ্ঠানে সন্তানকে পড়ান, তারা সার্বক্ষণিক জিকিরের মধ্যে আছেন। সিলেট আইডিয়াল মাদরাসা নৈতিকতা এবং আদর্শিক শিক্ষায় গুরুত্বারোপ করছে। নৈতিকতা এবং আদর্শিক শিক্ষা মানুষকে মিসম্যানেজম্যান্ট থেকে রক্ষা করে।
সিলেট আইডিয়াল মাদরাসা আয়োজিত রেজাল্ট পাবলিকেশন এন্ড টেলেন্ট এওয়ার্ড – ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গনে গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম সার্কেল অব কানাডার চেয়ারম্যান মুহাম্মদ জুলকার নাইন চৌধুরী, ইসলামি ব্যাংক সিলেট বিভাগীয় প্রধান শিকদার মো. শাহাব উদ্দিন, দি সিলেট ফাউন্ডেশনের সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সহযোগী প্রফেসর মীর মো. ইকবাল হাসান এবং ইসলামি চিন্তাবিদ ওলিউর রহসান সিরাজী।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামি স্কলার ড. এ এইচ এম সোলায়মান। শিক্ষকদের পক্ষে বক্তৃতা রাখেন মাওলানা হারুন ওর রশিদ ও হাফিজ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াকিন আফসর চৌধুরী, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সাইমা আক্তার।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, একদল যোগ্য মানুষ তৈরির লক্ষ্য নিয়ে সিলেট আইডিয়াল মাদরাসার যাত্রা। সমাজের যা কিছু প্রয়োজন তার সবটুকু প্রচেষ্ঠা আমাদের আছে।
উল্লেখ্য অনুষ্ঠানে মাদরাসার ছাত্র-ছাত্রীরা আল্লাহর ৯৯টি নাম ও ৪০টি হাদিস পরিবেশন করে এবং ২০২২ সালের ক্যালেন্ডার উন্মোচন ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়