editor

প্রকাশিত: 12:07 AM, April 13, 2022

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপহার ঘর পেয়ে মহা খুশি বৃদ্ধা করফুন নেছা

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপহার ঘর পেয়ে মহা খুশি বৃদ্ধা করফুন নেছা

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপহার ঘর পেয়ে মহা খুশি বৃদ্ধা করফুন নেছা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের অসহায় বৃদ্ধা নারী করফুন নেছা মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উপহারের ঘর পেয়ে মহা খুশি হয়েছেন। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ঘরের চাবি হস্তান্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দেশের প্রতিটি থানায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ভূমি ও গৃহহীন অসহায় পরিবারকে একটি ঘর উপহারের উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। কমলগঞ্জ থানায় বেশ কিছু ভূমিহীন মানুষ আবেদন করলেও যাচাই বাছাই করে পতনঊষার গ্রামের করফুন নেছাকে উপহারের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আড়াই লক্ষ টাকা ব্যায়ে ৪৬০ বর্গফুট আয়তনের দুই কক্ষ, বারান্দা ও বাথরুমসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ কাজের দেখাশোনা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) এনামুল হক।
উপহারের নতুন ঘর পেয়ে অসহায় বৃদ্ধা করফুন নেছা বলেন, আমি গরীব মানুষ জীবনে ভাবিনি মরার আগে পাকা ঘরে থাকতে পারবো। আমার দুই ছেলে আছে। তাঁরা কাজ করে সংসার চালায়। যাচাই বাছাইয়ে উপহারের ঘরে আমার নাম আসে। পুলিশ সবকিছুর দায়িত্ব নিয়ে আমার ঘর নির্মাণ করে দিয়েছেন। বৃদ্ধ বয়সে পরিবারের সবাইকে নিয়ে দালান ঘরে বসবাস করছি নিজের কাছে অনেক ভালো লাগছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশের সকল থানায় একটি করে আধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব ও টেকসই ঘর উপহার দেওয়া হয়েছে ভূমিহীন ও গৃহহীনকে। করফুন নেছার ঘর নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তদারকি করেছি। একজন অসহায় বৃদ্ধা নারীকে পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশ দুটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ করে। এ লক্ষ্যে মৌলভীবাজার জেলার ৭ টি থানায় ৭টি গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দিল পুলিশ। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রত্যক্ষ তত্বাবধানে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু এবং গৃহহীন অসহায় মানুষের জন্য টেকসই গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
গত বুধবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় আইজিপি ড. বেনজীর আহমেদ এর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভার্চুয়ালী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে