editor
প্রকাশিত: 8:50 PM, August 27, 2021

‘দেশব্যাপী দা’ওয়াতে ইসলামী’র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
“চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন” স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আশেকানে রাসুলের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর সমাজকল্যাণ বিভাগ (এফজিআরএফ)। সারা বাংলাদেশের ন্যায় ২৭ আগস্ট ২০২১ শুক্রবার বাদ জুমা দুপুর ২.৩০ মিনিট থেকে সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আলমপুরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও চারা রোপন এর মাধ্যমে শুরু হয় কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ আজম খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জ উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ জামাল আত্তারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ সাব ইন্সপেক্টর মুহাম্মদ শহিদুর রহমান সোহেল, সিলেট মহানগর আওয়ামীলীগ ২৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ ছয়েফ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগ নেতা মুহাম্মদ শামীম, মহানগর ছাত্রলীগ নেতা মুহাম্মদ জাকিরুল ইসলাম জাকির। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
দাওয়াতে ইসলামী বাংলাদেশ, সিলেট জোনের সভাপতি মুহাম্মদ আলফেসানী আত্তারী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাগন বলেন, সবুজ পৃথিবী বিনির্মাণে দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কেননা বৃক্ষরোপণে অগণিত দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে বুখারী শরীফে রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন, “যে ব্যক্তি গাছ রোপন করে অথবা বীজ বপন করে অতঃপর সেখান থেকে মানুষ, পাখি বা প্রাণী আহার করে তবে তা (রোপন কারীর) জন্য সদকা স্বরুপ”। বক্তাগণ বলেন, দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপি মানবতার কল্যাণে বিভিন্ন কাজ পরিচালনা করে আসছে,করোনা মহামারীতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পরিবারকে খাদ্য ও অর্থ সহযোগিতা দিয়েছে, থ্যালেসিমিয়া সহ বিভিন্ন রোগীদের রক্ত প্রদান করছে, এছাড়াও করোনা আক্রান্তের মৃত্যুবরণকারীদের বিনামূল্যে দাফন-কাফনের ব্যাবস্থা করে যাচ্ছে। বক্তাগণ দা’ওয়াতে ইসলামীর সকল কাজে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং আগামী ২ সেপ্টেম্বর দাওয়াতে ইসলামীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী কে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য আহ্বান জানান। সর্বশেষ পথকলি, মাঠে, শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।