editor
প্রকাশিত: 10:28 PM, June 30, 2023
সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী (রহঃ) ঈদের দিন (২৯ জুন ২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ১০:৩০ টায় নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মানিকপীর কবরস্থানে লাশ দাফন করা হয়।
খেলাফত মজলিসের শোক প্রকাশঃ মরহুম মাওলানা আব্দুল মতিন ধনপুরী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন- মরহুম আব্দুল মতিন ধনপুরী (রহঃ) একজন সমাজসচেতন আলেম ছিলেন। ইলমে ওহীর খেদমতের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। ইসলাম বিরুধী বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবিলায় সিলেটের উলামায়ে কেরামের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ রাববুল আলামীন তাঁর এই নেক বান্দার যাবতীয় নেক আমল কবুল করে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাকাম নসীব করুন। পরিবার ও আত্মীয স্বজন সবাই কে সবরে জামিল এখতিয়ার করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন