editor
প্রকাশিত: 9:47 PM, July 15, 2023
নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৭ জুলাই অনুষ্ঠি হবে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন পরিষদ’ নির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাফিজ মো.আরব খান।গতকাল (১৪ জুলাই) শুক্রবার রাতে ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি। সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ আরব খান বলেছেন, আমি বিএনপি করি বলে দলের কাছে বিক্রি হয়ে যাইনি। দল আমাকে বেতন দেয়না। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। তাই দল থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছি আরব খান আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হবে আশা করেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলাম। এখন দেখছি ভোট গ্রহনের দিন যতই এগিয়ে আসছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলীয় প্রভাব কাটাচ্ছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। কালো টাকা বিস্তারের পাশাপাশি ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে উপজেলায় ফলাফল ঘোষণার পায়তারা করা হচ্ছে। এসব গুজব থেকে রক্ষা পেতেই সাংবাদিকদের সাথে আমার আজকের মতবিনিময়। প্রতিপক্ষের নীল-নকশা যাতে বাস্তবায়ন না হয়, সে জন্য আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবারক আলী, সংগঠক ইসমাইল খান, রিপন মিয়া, আব্দুল মোমিন কালু, জাহিদুল ইসলাম, সাদিকুর রহমান, আফরুজ আলী, রফিক মিয়া, আবু সালেহ, আব্দুর রুপ, আলমাছ আলী, আব্দুল মজিদ মেম্বার, লেচু মিয়া, শফিক মিয়া, হাজী নিয়ামত উল্লাহ, সেবুল আহমদ, আপ্তাব আলী, আব্দুুল হামিদ, সিতাব আলী, লিলু মিয়া, জামাল আহমদ, মুক্তার মিয়া, জাকির ডন প্রমুখসহ চশমা প্রতীকের কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন