editor
প্রকাশিত: 11:21 PM, October 9, 2021

মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী : দুর্যোগ মোকাবেলায় মাঠে দৃঢ়তার সঙ্গে কাজ করেছে পুলিশ
মৌলভীবাজার প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। আমরা যেভাবে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম ঠিক সেভাবে আমাদের সবাইকে মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের ধারা ব্যহত হবে। এজন্য পুলিশসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়িতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পুলিশের আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আহ্বানে রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ। স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী সময়ে দেশ পূনঃগঠনে পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল। মহামারী করোনার সময় পুলিশ সম্মুখসারির যোদ্ধা হিসেবে অনেকেই মারা গেলেও পুলিশ এ দুর্যোগ মোকাবেলায় মাঠে দৃঢ়তার সঙ্গে কাজ করেছে। পুলিশ বাহিনীকে আধুনিয়াকানে সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের সুনাম বিনষ্টে সাইবার হামলায় জড়িত দেশি বিদেশিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার সতর্ক দৃষ্টি রাখছে।
জেলা পুলিশ সুপার মো. জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, নেছার আহমদ এমপি, জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ কমিশনার নেসারুল আলম, জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে