editor

প্রকাশিত: 10:42 PM, November 8, 2021

জনগণের স্বার্থে রাস্তা প্রশস্তকরনের কাজে সহযোগিতা করা সকলের দায়িত্ব : মেয়র আরিফ

জনগণের স্বার্থে রাস্তা প্রশস্তকরনের কাজে সহযোগিতা করা সকলের দায়িত্ব : মেয়র আরিফ

জনগণের স্বার্থে রাস্তা প্রশস্তকরনের কাজে সহযোগিতা করা সকলের দায়িত্ব : মেয়র আরিফ

যুগ যুগ ধরে সিলেট শহরের রাস্তা বিশেষ করে মহল্লার রাস্তা অত্যন্ত সংকীর্ণ। তাতে দু’টি গাড়ি পারাপার দুরুহ হয়ে উঠে। এমনকি রোগী বহনকারীদের অ্যাম্বুলেন্স যাতায়াতে আরো সমস্যার সম্মুখীন হতে হয়। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সরু রাস্তা প্রশস্তকরণের কাজে জনপ্রতিনিধি, রাজনীতিক নেতৃবৃন্দ এমনকি স্থানীয় লোকজন যেভাবে সহযোগিতা প্রদান করছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

সোমবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের ১১ ও ১২ নং ওয়ার্ডের কুয়ারপাড় এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজ ও শোভাবর্ধন বিষয়ক এক মতবিনিময় সভায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই মান্ধাতা আমলের সিলেট শহরের একটি আমূল পরিবর্তন আনতে। মেয়র বলেন, রাস্তা প্রশস্তকরণ করতে গেলে অনেকের স্থাপনা ভেঙ্গে পড়বে। তা সিটি কর্পোরেশন সাথে সাথে পুনঃস্থাপন করে দিতে বাধ্য। মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, জনগণের স্বার্থে এমনকি নিজের স্বার্থ মাথায় রেখে রাস্তা প্রশস্তকরণের কাজে সহযোগিতা করা সকলের মৌলিক দায়িত্ব।

দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তালেব মুরাদ কুয়ারপাড়বাসীর পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাবি পেশ করে বলেন, ১৯৯৮ সালে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এই কুয়ারপাড় মহল্লাকে দু’টি ওয়ার্ড অর্থাৎ ১১ ও ১২ নং ওয়ার্ডে বিভক্ত করেছে। এই দু’টি ওয়ার্ডকে ১টি ওয়ার্ডে পরিণত করার জন্য সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। আবু তালেব মুরাদ বলেন, এলাকার রাস্তার সংস্কার কাজে প্রতিবার পূর্বের গালা ফেলে না দিয়ে তার উপর আবার নতুনভাবে গালা দেয়ার কারণে রাস্তা উঁচু এবং বসতবাড়ি নিচু হওয়াতে অল্প বৃষ্টিতে বাসাবাড়িতে পানি ঢুকে যায়। সিটি মেয়র আগামীতে তা না হওয়ার আশ^াস প্রদান করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, এলাকার ব্যবসায়ী মোঃ আব্দুল খালিক মোর্শেদ মুন্না, ব্যবসায়ী মোঃ শাকিল মুর্শেদ, ব্যবসায়ী ওয়েছ আহমদ, ব্যবসায়ী রেজাউল করিম রাজু, মিডিয়া ব্যক্তিত্ব দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এবং জকন আহমদ প্রমুখ।

এখানে উল্লেখ্য, আগামী বুধবার সকালে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হবে এবং গত ৫ অক্টোবর সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কুয়ারপাড় এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন