editor
প্রকাশিত: 5:37 PM, April 8, 2022

কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা ও মেলা শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ৭ এপ্রিল বৃহস্পতিবার মহাষষ্টীর মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা শুরু হয়েছে।
১৬ তম বছরের মতো অনুষ্ঠিত এ পূজাকে কেন্দ্র করে এলাকায় মেলা বসেছে। ৫ দিন দিন ব্যাপী অনুষ্ঠানেরম ধ্যে রয়েছে- দেবী আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চনা, রামায়ণ কীর্তন, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতিও কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শত ভূজা বাসন্তী পূজা সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ভক্ক বৃন্দের সমাগম ঘটবে বলে আশ প্রকাশ করেন দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই পাল।
এ দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, পাত্রখোলা চা বাগান, মাধবপুর চা বাগান, কানিহাটি চা বাগানসহ বিভিন্ন স্থানেও বাসন্তী পূজা আয়োজনের খবর পাওয়া গেছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে