editor
প্রকাশিত: 2:09 AM, April 13, 2022

অভিনয় ছাড়লেন ঈশিকা
ডেস্ক রিপোর্ট
অভিনয় জগৎকে পুরোপুরি বিদায় জানালেন অভিনেত্রী ও মডেল ঈশিকা খান। ইসলামের পথে মনোনিবেশ করায় অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঈশিকা অভিনয়ের পাশাপাশি করেছেন উপস্থাপনাও। ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে তখন হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসেন। এখন স্বামী-সংসার নিয়েই ব্যস্ত ঈশিকা। অভিনয়ে ফেরার কথা আর মোটেও ভাবছেন না। সংসার ও বাচ্চাদের বড় করার পেছনেই সময় দেবেন তিনি। এ ছাড়াও বাকি সময়টা ইসলামি কাজে মনোনিবেশ করবেন।
সম্প্রতি ঈশিকা বলেন, আমি অভিনয়ে আর নিয়মিত হতে পারছি না। সে সময়টা এখন আর নেই। সিদ্ধান্ত নিয়েছি, একেবারেই মিডিয়া ছাড়ার। নিয়মিত ধর্ম-কর্ম পালনের চেষ্টা করছি। এদিকে বাচ্চারা বড় হচ্ছে, পড়াশোনা শুরু করছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাচ্চাদের সময় দেয়া এখন আমার প্রধান কাজ। গত বছরের শেষভাগে ঈশিকা নিয়মিত হিজাবও পরা শুরু করেন। অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর বিয়ের আগ পর্যন্ত উপস্থাপনা ও অভিনয়ে টানা কাজ করেছেন। ২০১৬ সালে বিয়ের পর স্বামীর ব্যবসা ক্ষেত্র লন্ডনে থিতু হয়েছেন ঈশিকা। বলা যায় বিয়ের পরেই অনেকটা শোবিজ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ঈশিকা। অথচ মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই মডেল নিজের নামের সঙ্গে দ্রুতই জনপ্রিয় শব্দটি যুক্ত করে ফেলেন। তবে এরমধ্যেও কাজে দেখা গেছে তাকে। দেশে এসে মাঝেমধ্যেই বিভিন্ন নাটকের শুটিং করেছেন। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে বৃটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে