editor
প্রকাশিত: 5:40 PM, April 13, 2022

দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট ৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রবাসীরা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে ও মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিকে মজবুত করেছে। প্রবাসীরা দেশের দুর্যোগময় সময় ছাড়াও রোজা, ঈদ ও শীতকালে দেশের দরিদ্র জনগোষ্ঠিকে সাহায্য সহযোগিতা করে আসছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সীমিত সম্পদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় পাঠাতে হবে। তিনি প্রবাসীদের মানবিক কার্যক্রমের প্রশংসা করে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
এমপি হাবিবুর রহমান হাবিব ১৩ এপ্রিল বুধবার দুপুরে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার ১০টি ইউনিয়ন ও সিসিকের ৩টি ওয়ার্ডের দরিদ্র মানুষদের খাদ্য সামাগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনের মোলভেলী ডিস্ট্রিক্ট কাউন্সিল সারে ও সাবেক মেয়র জাহাঙ্গীর হক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহীদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, প্রবীন মুরব্বী আলাউদ্দিন, তফজ্জুল আলী, শিক্ষক আখলাকুর রহমান বাতেন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, আওয়ামীলীগ নেতা নেছার আলী, সালেহ আহমদ শামীম, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর আলী, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা লায়েক আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী প্রদান করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন