editor
প্রকাশিত: 2:34 PM, September 27, 2022

তাকরীমকে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট
সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা হিফজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে তাকে ২ লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ড. ফরিদুল হক খান। তিনি বলেন-আজ অত্যন্ত আনন্দের দিন। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি বলে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আমরা বিজয়ী জাতি। আমাদের জাতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন হাফেজ সালেহ আহমাদ তাকরীম। ইসলাম ধর্মের প্রসারে জাতির পিতা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দিনগুলোতে ছুটি, টঙ্গিতে ইজতেমার জায়গা দানসহ নানা উদ্যোগ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।
তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা হজ ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন, মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
ফরিদুল হক খান বলেন, আজকের এই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি বিশ্ববিজয়ী তাকরীমের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান বলেন-আপনারা ইতোমধ্যে সব কিছু জেনে গেছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সে বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেছে৷ যারা তাকে এ পর্যন্ত যেতে সাহায্য করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানাই।
পরে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকরীমের বাবাকে তাফসীর ইবন কাসিরসহ বিভিন্ন বই উপহার দেওয়া হয়।
এ সময় হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সম্মাননা ও ২ লাখ টাকার চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আউয়াল হাওলাদার, বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন ও পিইচপি কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপন সূফী মিজান।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।