editor

প্রকাশিত: 6:45 PM, October 8, 2022

ক্যালিগ্রাফি শিল্পায়নে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : মেয়র আরিফ

ক্যালিগ্রাফি শিল্পায়নে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : মেয়র আরিফ

ক্যালিগ্রাফি শিল্পায়নে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : মেয়র আরিফ

মুফাচ্ছির আহমদ ফয়েজী’র একক ক্যালিগ্রাফি প্রদর্শনী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্যালিগ্রাফি শিল্পায়নে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুস্থ সংস্কৃতি সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। সংস্কৃতির শিল্পায়নে সব ধরণের সহযোগিতা করবে সিলেট সিটি কর্পোরেশন।
তিনি ৮ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় সিলেট ক্যালিগ্রাফী সোসাইটির আয়োজনে ও সাফাভি পেইন্টিং একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত বিশিষ্ট ক্যালিগ্রাফার মুফাচ্ছির আহমদ ফয়েজীর একক ক্যালিগ্রাফি প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি বিশিষ্ট সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনাায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক ও কেমুসাসের সাধারণ সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সদস্য গল্পকার সেলিম আউয়াল, কেমুসাসের কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন, প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ অফিস সম্পাদক মঈন উদ্দীন প্রমুখ।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ-প্রচার সম্পাদক ক্বারি আবদুল কাদির জীবনের মহাগ্রন্থ আলকোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অনুভূতি বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যালিগ্রাফার মুফাচ্ছির আহমদ ফয়েজী।
ক্যালিগ্রাফার মুফাচ্ছির আহমদ ফয়েজী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি অবিভূত ও আনন্দিত যে, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির আয়োজনে আমার একক ক্যালিগ্রাফি প্রদর্শনী আজ সিলেটের গুণীজনের কাছে সমাদৃত হল। সারা পৃথিবীর মানুষ দেখছে। নৈতিক অবক্ষয়ের সমাজে আমি সুস্থ সংস্কৃতি বিকাশ ও ইসলামের সোন্দর্য ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরতে চাই।
সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, ‘সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি সুস্থ সংস্কৃতি বিকাশে সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মুফাচ্ছির আহমদ ফয়েজীর একক ক্যালিগ্রাফি প্রদর্শনী শনি, রবি ও সোমবার (৮, ৯ ও ১০ অক্টোবর)  সকাল ১১ টা থেকে বিকাল ৭ ঘটিকা পর্যন্ত চলবে। ক্যালিগ্রাফি প্রদর্শনীতে সপরিবারে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন