editor
প্রকাশিত: 3:09 PM, November 10, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
লাখাই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৫০/৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পেট্রোল বোমা ইট পাটকে্ল নিক্ষেপ করে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অভিযোগে গত বুধবার ৮ নভেম্বর এ লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভোমিক বাদী হয়ে মামলাটি করেন।
তবে, বিএনপি বলছে, মামলাটি সাজানো। পেট্রোল বোমা বিস্ফোরণের বা মারামারির কোনো ঘটনাই কোনটাই ঘটেনি।
মামলার এজাহারে সুত্রে জানা যায় ৮ নভেন্বর রাত ১৫ ঘটিকার সময় ঘটনাস্থল : লাখাই থানাধীন ৪ নং বামৈ ইউপির অন্তর্গত তিনপুল নামক স্থানে লাখাই নাসিরনগর পাঁকা সড়কের উত্তর পাশে। বিএনপির ডাকা অবরোধে পেট্রোল বোমা বিস্ফোরণ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ঘটায় দুর্বৃত্তরা। নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি করেছে বিএনপির নেতাকর্মীরা।
মামলার কথা স্বীকার করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া মামলা টি সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনার প্রেক্ষিতে১নং আসামী তাউজ মিয়াকে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।
এব্যাপারে লাখাই থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সামসুল ইসলাম জানান পেট্রোল বোমা বিস্ফোরণের বা উদ্ধার মতো কোনো ঘটনা ঘটেনি ।, বুধবার নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা টি সাজানো গায়েবি মামলা হয়েছে। এই সরকার লাখাই থানা বিএনপি সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ২০১৪ ও ২০১৮ সালের যে পাতানো জাতীয় সংসদ নির্বাচন করেছে এমন একটি নির্বাচন করতে চায়।
তিনি আরো বলেন এ ধরনের মামলা যে বিএনপি নেতাকর্মীদেরকে দূরে রাখার জন্য এবং আন্দোলন সংগ্রাম যাতে সক্রিয় না হতে পারে সে জন্য তাদেরকে আতঙ্ক রাখার জন্যই এ মিথ্যা মামলা করা হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন