editor
প্রকাশিত: 7:07 PM, May 27, 2024
অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের নির্বাচনী সভা থেকে কেজরিওয়াল বলেন, ‘শেখ হাসিনা দেশের বিরোধীদের জেলে পুরে ভোটে জিতে ক্ষমতা দখল করেছেন। পাকিস্তানে ইমরান খানকেও সে দেশের সেনা নিয়ন্ত্রিত প্রশাসন জেলে আটকে রেখে ভোট করিয়েছে। একই পথে ফের বিপুল সমর্থন নিয়ে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বিরোধীদের জেলে পুরেছেন অথবা খুন করেছেন। ভারতে নরেন্দ্র মোদিও একই পথ নিয়েছেন’।
এই প্রসঙ্গে তিনি নিজের এবং ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে জেলে পাঠানোর কথা তুলে ধরে বলেন, ‘আমি দেশকে বাঁচাতে আপনাদের সকলের কাছে আবেদন করতে চাই। ১৬ মার্চ আচরণবিধি জারি করা হয়েছিল এবং ২১ মার্চ আমাকে কারাগারে পাঠানো হয়। আমাদের নেতা সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়াকেও মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের চার বড় নেতাকে কারাগারে রাখার পর মোদিজি বলেছিলেন, ‘আও চুনাভ লড়তে হ্যায়’ (চলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি)। তারা এনসিপি এবং শিবসেনাকে দুটি ভাগে বিভক্ত করে, তাদের দলীয় প্রতীক ছিনিয়ে নেয়।
তখনো মোদি বলেছিলেন, ‘আও চুনাভ লড়তে হ্যায়’।
নির্বাচনী সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আওয়াজ তোলেন, ‘এবার নরেন্দ্র মোদিকে পরাজিত না করলে আমরা দেশের গণতন্ত্র বাঁচাতে পারব না। স্বৈরাচারের দিকে এগোচ্ছে দেশ। আমরা সবাই এক বেলা খাবার বাদ দিতে পারি, কিন্তু স্বৈরাচার বরদাস্ত করব না। আমি এখানে নিজের জন্য নয়, দেশের গণতন্ত্রের স্বার্থে এসেছি।’
কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে ধৃষ্টতা ও ঔদ্ধত্যের অভিযোগ তুলেছেন। বলেছেন, ‘তারা বলছে ‘জো রাম কো লায়ে হ্যায়, হাম উনকো লায়েঙ্গে’। তারা কি ঈশ্বরের চেয়ে বড়? তাদের অহংকার ভাঙতে হবে।’
4 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
4 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
5 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 6 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
8 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
7 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
4 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের