editor
প্রকাশিত: 8:35 PM, November 11, 2021

‘রাসূল সা.’র জীবনাদর্শের মধ্যেই রয়েছে বিশ্ব শান্তির প্রেসক্রিপশন’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, রাষ্ট্রীয় জীবন তথা রাসূলে কারীমের পুরো জীবনের মধ্যে রয়েছে কেয়ামত পর্যন্ত আগমনকারী সারা বিশ্বের সকল মানব জাতির শান্তির প্রেসক্রিপশন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সা. আলাচনা সভায় বক্তারা বলেন- অশান্ত, অশৃঙখল, হানাহানিতে লিপ্ত বিশ্বের মানুষের জন্য রহমত (শান্তি) স্বরূপ প্রেরণ করেছেন মহান আল্লাহ তায়ালা।
অতএব, নিঃসন্দেহে বলা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবনের মধ্যে রয়েছে কেয়ামত পর্যন্ত আগমনকারী সারাবিশ্বের সকল মানবজাতির শান্তির প্রেসক্রিপশন।
১১ নভেম্বর বৃহস্পতিবার নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সিরাতুন নবী সা. আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানিগনঞ্জী, সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে’র সহ সভাপতি মাওলানা শায়েখ তরীকুল্লাহ, ইউ.কে’র মাওলানা ফখরুদ্দীন সাদিক, সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমী, সিলেট মহানগরের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতী মুজিরুদ্দীন, হাফিজ আবদুল্লাহ, জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ, মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিল, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এয়ারপোর্ট থানা সহ সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মহানরগ ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা আবুল খায়ের, সহকারী প্রচার মাওলানা আতিক নগরী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দীক প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।