editor
প্রকাশিত: 7:40 PM, December 6, 2021

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা ৬ ডিসেম্বর সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের সিলেটের ন্যায্য দাবী-দাওয়া প্রশাসন পূরণ না করে অবহেলায় রেখেছে। এতে স্থানীয় অধিবাসীরা সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের বদলে অস্থানীয়রা চাকুরী পাচ্ছে। নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে মৌলভীবাজার সদরে সরকারি ভাবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণার দাবী জানান। তারা বলেন, মৌলভীবাজারবাসীর ন্যায্য দাবীর প্রতি বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সমর্থন করেছে। সভায় মহানগর সহ বৃহত্তর সিলেট অঞ্চলে সংঘটিত চুরি, ডাকাতি, মদ, জুয়ার আসর, পতিতাবৃত্তি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে এসব অপরাধ দমনে প্রশাসনকে অভিযান চালানোর দাবী জানানো হয়। সভায় সরকারিভাবে গৃহিত সিলেটের উন্নয়ন প্রকল্প সমূহ দ্রুত গতিতে সমাপ্তি, ফুটপাত হকারদের দখলমুক্ত করতে, স্থানীয় অধিবাসীদের নাগরিক সুবিধা সেবা জোরদার করতে দাবী জানানো হয়। সভায় বৃহত্তর সিলেটের সকল রাস্তাঘাট মেরামত, সংস্কার এবং বিভিন্ন এলাকায় নদী খনন ও ভাঙ্গন প্রতিরোধে সরকারি ভাবে উদ্যোগ গ্রহণের জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, বদরুজ্জামান কাবুল, আবুল কাশেম হেলাল তাপাদার, মুহিবুর রহমান ফটিক প্রমুখ। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে