editor
প্রকাশিত: 10:31 PM, December 17, 2021

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে : কামরুল হুদা জায়গীরদার
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দেশ ও জাতি গভীর ক্রান্তিকাল অতিবাহিত করছে। স্বাধীনতার ৫০ বছর পর আমাদেরকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হচ্ছে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠিয়ে মৃত্যুর মূখে ঠেলে দেয়া হচ্ছে। আর এসবই হয়েছে একটি ফ্যাসিস্ট তাবেদার সরকারের কারণে। তাই দেশ ও জাতিকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদী আওয়ামীলীগকে বিদায় করতে হবে। এজন্য জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের নেতাকর্মীদেরকে স্ব স্ব অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। দেশে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হয়েছিল। এবারও বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ পৌর বিএনপি আয়োজিত সাবেক আহ্বায়ক হাসান ইমাদ ও ৩ প্রবাসী বিএনপি নেতার সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাসান ইমাদ, নিউজার্সি স্টেইট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, নেদারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছিম উদ্দিন ও লন্ডন মহানগর বিএনপির সদস্য জামিল আহমদে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। গোলাপগঞ্জ পৌর সভাপতি মশিকুর রহমান মহির বাসভবনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক কাউন্সিলার জামিল আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন