editor
প্রকাশিত: 11:07 PM, January 12, 2022

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন হয় : অধ্যাপক জাকির হোসেন
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এখন সারাদেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনার সবসময় হতদরিদ্রদের কষ্ট লাঘবে কাজ করে থাকেন। আমাদেরকেও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত।
সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বুধবার (১২ জানুয়ারী) বিকেলে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সির মো. আজম খানের সভাপতিত্বে ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগরীর ২৫, ২৬ ও ২৭ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এড. রোকসানা বেগম শাহনাজ, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার খান, ব্যাংকার মুস্তাক চৌধুরী, শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম। এসময় আরও উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, বিলাল আহমদ, আব্দুল আহাদ, আলমগীর আলম, আব্দুস সালাম উজ্জ¦ল, আব্দুল মতিন চৌধুরী, ফজলুল হক. এনামুর রহমান, আব্দুস সালাম, শওকত আলী, গোলজার আহমদ জগলু, মুহিবুর রহমান মুহিত, শাহীন আহমদ, খালেদ আহমদ, হিমেল কান্তি দে, দিপংকর টিপু, মঞ্জুর আহমদ, জাকির আহমদ খোকা, কাউন্সিলর অফিস সচিব প্রিতেশ দাস প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে