editor
প্রকাশিত: 7:44 PM, February 7, 2022

সুনামগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নারীর মৃত্যু,আটক ২
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের পল্লীতে নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত বৃদ্ধ নারীর নাম- গোলেস্তা বেগম (৭০)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা। এঘটনাটি ঘটেছে আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল অনুমান সাড়ে ৯টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মঈন উদ্দিনের স্ত্রীর সাথে একই গ্রামের আব্দুল হকের বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। ওই সময় দুজনের ঝগড়া থামাতে গিয়ে মঈন উদ্দিনের বৃদ্ধ মা গোলেস্তা বেগম (৭০) আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধ নারীকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
এঘটনার খবর পেয়ে দুপুর ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষকারী ২ নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আর মৃত বৃদ্ধ গোলেস্তা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর সাংবাদিকদের বলেন- নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। এঘটনার প্রেক্ষিতে ২ নারীকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)
7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা