editor
প্রকাশিত: 10:34 PM, November 7, 2021

‘৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে’
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা প্রশ্নে ঐতিহাসিক ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে তখনই দেশপ্রেমিক জনতা রুখে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার ক্ষমতার লোভে দেশকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের কল্যাণের পরিবর্তে আওয়ামীলীগ এখন মানুষের দুর্ভোগ সৃষ্টির খেলায় মেতে উঠেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকার চরমভাবে ব্যর্থ হয়ে এখন জ¦ালানী তেল ও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে। এই জালিম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষায় জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী শক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ৭ই নভেম্বরের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় শপথ নিতে হবে।
তিনি রোববার ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, ছাত্রদল নেতা এমাদ উদ্দিন, আব্দুল মুকিত, খালেদুর রহমান সানি, আফসর আহমদ, আলী আহমদ, ইনজামামুল হক, তারেক আহমদ, আব্দুল মজিদ, মুরাদ আহমদ, সামছুদ্দিন, মোঃ জনি প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন