editor
প্রকাশিত: 9:10 PM, February 18, 2022

দক্ষিণ সুরমা কলেজ ছাত্র রাহাতের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
সিলেটের দক্ষিণ সুরমা কলেজ গেটে খুন হওয়া কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তার চেক শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাহাতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দুপুর ১২টায় পুরান তেতলি গ্রামে রাহাতের নিজ বাড়িতে পিতা সুরমান আলী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া চেকটি গ্রহণ করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ ও এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা (পিপিএম)।
উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার উপ-পুলিশ কমিশনার মঈন উদ্দিন খান।
মো. আহমেদ হোসেন রেজা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিনে রাসেলের সঞ্চালানয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা কামাল, খালেদ আহমদ, ফকির মহাজন আফছান উদ্দিন, এডভোকেট শফিকুল ইসলাম, ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, ৩নং তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, সহ সভাপতি আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, হাজী জয়নাল আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, আবুল মিয়া, আব্দুল আহাদ, মো. জফুর মিয়া, রাহাতের দাদা মো. নছির মিয়া, মিসবাহ আহমেদ, হাসান আহমেদ, মো. তারেক জামিল, তানভীর হোসেন রাজা, কাবির হোসেন সাজু, মো. রূপন মিয়া, আব্দুল আহাদ, লায়েক আহমদ, আশরাফুল ইসলাম রাফি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে