editor

প্রকাশিত: 8:24 PM, March 15, 2022

বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটি সভা

বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটি সভা

বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটি সভা

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
১৭মার্চ জাতীয় শিশু দিবস, ১৭-২৩ মার্চ পর্যন্ত শুরু হওয়া ৭ দিনের মুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে নানান সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি সর্বমহলের সার্বিক সহযোগী কামনা করা হয় সভায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চেয়ারম্যান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ^নাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল হোসেন।
সভায় বক্তারা বলেন, মার্চ মাসে বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ডাকে স্বাধীন হয়ে ছিলো বাংলাদেশ। স্বাধীন এদেশে যে সন্ত্রাসী-চাঁদাবাজির সাথে জড়িত থাকবে, তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কারণ সন্ত্রাসী বা চাঁদাবাজদের কোন দল থাকে না, তাদের পরিচয় তারা অপরাধী।
মাকুন্দা-খাজাঞ্চী নদী পুনঃখননে অনিয়ন-দূর্নীতি-চাঁদাবাজির সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ও সঠিকভাবে যাতে নদী পুনঃখনন হয় সেলক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিস্ট দপ্তরকে তৎপর হওয়ার এবং পৌর শহরের যানজট নিরসনে ও ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার পরিবেশ তৈরী করার লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীকে যথাযথ ভূমিকা পালনের দাবী জানানো হয়।
চাউলধনী হাওর নিয়ে যাতে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেউ অযথা হয়রানীর শিকার না হন সেজন্য সবাইকে স্বজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনদূর্ভোগ লাগবের জন্য দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে সংস্কার কাজ শেষ করার ও সড়কে থাকা আঙ্গারুকা সেতুর পুনঃনির্মাণ শুরু করার পূর্বে বিকল্প রাস্তা তৈরী করে আহবান করা হয় সভায়।
এসময় উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবু সাঈদ, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, ইউএস ডবিøউ শামীম আহমদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সহিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক হাবিবুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর