editor
প্রকাশিত: 11:28 PM, December 17, 2021

প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিজয়ের ৫০ বছর পেরোনোর এই শুভলগ্নে সবাইকে শপথ করতে হবে দেশকে ভালোবাসার, এগিয়ে আসতে হবে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায়। তিনি বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।’
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চ্যানেল আই চত্বরে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন আরও বলেন, ‘দেশের মঙ্গলের জন্য সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। যাতে দেশ ভালো থাকে, এদেশের প্রকৃতি ভালো থাকে। ক্ষুদ্রপ্রাণী হতে শুরু করে মানুষ, প্রকৃতিতে প্রত্যেকেরই আছে যার যার ভূমিকা। আমাদের সেগুলো জানতে হবে। সবাইকে জানাতে হবে। তবেই আমরা বাংলাদেশকে দেখতে পাবো সুখী, সুন্দর এবং সোনার বাংলাদেশ হিসেবে।’
এবারের ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। তিনি তার বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণায় দেখিয়েছেন যে, ছোট্ট একটি প্রজাপতি প্রকৃতিতে কত বড় ভূমিকা রাখে। শুধু প্রজাপতি নয়, মৌমাছি বা ফড়িংয়ের মতো বিভিন্ন কীটপতঙ্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক অবদান রাখছে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক আশরাফ উদ্দিন এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ। খবর: বাসস
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)