editor
প্রকাশিত: 6:21 PM, December 16, 2021

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের সমকাল সুহৃদ সমাবেশের শ্রদ্ধা
পঞ্চাশে বাংলাদেশ। কুয়াশা ঘেরা ভোরের আকাশে লাল সূর্য। পাখির কলকাকলীতে বিজয়ের গান। দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদারদের পরাস্ত করে পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে জায়গা করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনে সমকাল সুহৃদ সমাবেশ কৃতজ্ঞচিত্তে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে। সকালে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট। সভাপতি সুব্রত বসুর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সহ-সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাস, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান মঞ্জু, প্রচার সম্পাদক প্রহর দাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায়, দীপ্ত দত্ত, মুনিরা রহমানী মাহা প্রমুখ।
এ সময় সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্টা ও সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে