editor
প্রকাশিত: 12:35 PM, March 10, 2022

কৃষি গবেষণায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান
আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত) থেকে:
এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব দেশের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারসহ তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার (ফাও) ৩৬তম এশিয়া এবং প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ প্রথমবারের মতো এ আঞ্চলিক কনফারেন্সের আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেন।
তিনটি প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাবে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুপারিশ করছি।
দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা এ অঞ্চলের ফাও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন।
তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তাই কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল তৈরি করা যেতে পারে।
অন্যান্য সেক্টরের মতো কোভিড-১৯ মহামারি কৃষি খাততে ক্ষতিগ্রস্ত করেছে। ২০২০ সালে মহামারির শুরুতে প্রাথমিকভাবে কৃষির সরবরাহ চেইন বিপর্যস্ত হয়েছে। এর ফলে এ খাতের উৎপাদক এবং ভোক্তা উভয়ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের সময়মত এবং কার্যকর পদক্ষেপ এ সেক্টরটিকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করেছে। আমরা যান্ত্রিকীকরণসহ অব্যাহত খাদ্য উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন