editor

প্রকাশিত: 4:16 PM, January 25, 2022

বিশ্বনাথে নির্বাচনী আচরণবিধি অবহতিকরণ ও মতবিনিময় সভা

বিশ্বনাথে নির্বাচনী আচরণবিধি অবহতিকরণ ও মতবিনিময় সভা

বিশ্বনাথে নির্বাচনী আচরণবিধি অবহতিকরণ ও মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধি 
আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে সিলেটের বিশ্বনাথের লামাকাজি ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহতিকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান’র সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলার এই দুই ইউনিয়নে ভোটগ্রহণ শতভাগ সুষ্টু নিরপেক্ষ হবে বলে প্রার্থীদের আশ্বস্থ করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন ইভিএম নিয়ে মনে কোন সংশয় রাখার কোন সুযোগ নেই।
 কারন ইভিএম ভোট কারচুপির কোন সুযোগ নেই। সেই সাথে নির্বাচনে কোন পক্ষপাতিত্ব হবেনা।
কোন অপশক্তির সাথে কেউ আপোষ করবেনা। এই দুই ইউনিয়নে আমরা নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন একটি নির্বাচন উপহার দিয়ে উপজেলায় দৃষ্ঠান্ত স্থাপন করতে চাই।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ও ধর্মিয় সম্প্রতির উপজেলা বিশ্বনাথ। উপজেলায় যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্টভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার গোলাম সারোওয়ার এর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন নির্বাচনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান। প্রার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ধলা মিয়া (বর্তমান চেয়ারম্যান), গোলাম কিবরিয়া তালুকদার, খাজাঞ্চী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন (বর্তমান চেয়ারম্যান), নৌকার প্রার্থী আরশ আলী গণি, স্বতন্ত্র প্রার্থী কয়েছ মিয়া, লামাকাজী ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সুহাদা বেগম, খাজাঞ্চী ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সুবেরা বেগম, খাজাঞ্চী ইউনিয়নের সদস্য প্রার্থী সামসুল হক, লামাকাজী ইউনিয়নের সদস্য প্রার্থী ফজল মিয়া সেবুল সরকার ও লাহিন আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক