editor
প্রকাশিত: 8:06 PM, February 4, 2022

দুই খানের দ্বন্দ্বে মহাসংকটে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল
নিজস্ব প্রতিবেদক
একজন আব্দুল আহাদ খান জামাল, অপরজন দেওয়ান জাকির হোসেন খান। একজন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, অপরজন সদস্য সচিব। এই দুই খানের দ্বন্দ্বে মহাসংকটে পড়েছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। ঝাড়– মিছিল থেকে শুরু করে একে একে কয়েকজন পদত্যাগও করেছেন। সামনে আরও খারাপ অবস্থার আশঙ্কাও প্রকাশ করছেন নিবেদিত প্রাণ অনেক নেতাকর্মী।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের পর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। জাতীয়তাবাদী ঘরানার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংগঠনের সিলেট জেলা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ অনেক নেতা পদত্যাগ করেছেন। সংখ্যাটা হাজার ছাড়িয়েছে সেই শুরুর দিকে। এরপরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
তবে এখন শুরু হয়েছে আহ্বায়ক ও আর সদস্য সচিবের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণ দৃশ্যমান না হলেও আহ্বায়ক খান জামাল ও দেওয়ান জাকিরের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আসলে দলীয় প্রভাব বা নিজের বলয় বিস্তারকে কেন্দ্র করে এই সমস্যার উদ্ভব। দু’জনের মধ্যে অন্যকোন সমস্যার অস্তিত্ব জানা না গেলেও, মোটামুটি সিলেটের উপজেলা ও পৌরকমিটিগুলো গঠন নিয়েই বর্তমান সমস্যা জোরালো হয়েছে। আর এই সমস্যা সৃষ্টি করেছেন আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এক্ষেত্রে সূত্রটি, দেওয়ান জাকিরকে ঘুমন্ত রেখে কমিটি হয়েছে এবং তা অনুমোদন হয়েছে বলেও সূত্রগুলোর দাবি।
সম্প্রতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ৯টি উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব দেওয়ান জাকিরের অভিযোগ, তার সাথে কথা না বলেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এমন অভিযোগ জানিয়ে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি এই কমিটিগুলো অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন। অন্যতায় তিনি কোন দায়িত্ব নিবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
তবে আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বিষয়টি অস্বীকার করেছেন। বলেছেন, এ ব্যাপারে দুটি সভায় জাকির উপস্থিত ছিলেন না। তাই তার মতামত নেয়ার সুযোগও ছিলনা।
এদিকে সমালোচনা চলছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে। সদস্যসচিব অসুস্থ, তাই তিনি সভায় আসতে পারেন নি, তার মতামত নেয়া যায়নি- এসব কথা বিশ্বাস করে তারা জাকিরের সাথে যোগাযোগ না করেই যে কমিটি অনুমোদন দিয়ে দিলেন- এতেও কিংকর্তব্যবিমুঢ় দলটির ত্যাগী নেতৃবৃন্দ। তাদের মতে, জাকিরের সাথে যোগাযোগ না করে কমিটি অনুমোদন দেয়া নিয়ম বহির্ভূত কাজ। আর এ ক্ষেত্রে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে বলেই মনে করছেন তারা। টাকার কারণে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৯টি উপজেলা ও পৌর কমিটি অনুমোদনের কারণে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আগামীতে ধ্বংস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে সিলেট জেলা বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বিষয়টি নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এতে দলের বড় ধরণের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আশার কথা, তারা বিষয়টি নিয়ে আবারও কাজ করতে শুরু করেছেন। অনুমোদিত এই কমিটি বাতিল হওয়ার ইঙ্গিতও পেয়েছেন তারা।
উল্লেখ্য, দেওয়ান জাকিরের মতামত ছাড়াই অনুমোদিত ৯টি উপজেলা ও জেলা কমিটির বঞ্চিত নেতাকর্মীদের মনে এখন তুষের আগুন জ্বলছে। ইতিমধ্যে তারা আহ্বায়কের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছেন। অনেকে পদত্যাগ করেছেন। কেন্দ্র দ্রুত কোন ইতিবাচক পদক্ষেপ না নিলে আরও বড় ধরণের বিপর্যয়ের ইঙ্গিতও দিয়েছেন তারা।
3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
4 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
3 স্টাফ রিপোর্টার: 3 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
4 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
3 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।