editor

প্রকাশিত: 11:29 PM, February 15, 2022

জেলা যুবদলের সদস্য জিএম বাপ্পী ফেন্সিডিলসহ আটক

জেলা যুবদলের সদস্য জিএম বাপ্পী ফেন্সিডিলসহ আটক

জেলা যুবদলের সদস্য জিএম বাপ্পী ফেন্সিডিলসহ আটক

1

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা যুবদলের সদস্য জিএম বাপ্পী আজ মঙ্গলবার গ্রেফতার করছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন নির্দেশনায় এসআই (নিরস্ত্র) গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় এসআই (নিঃ) পলাশ চন্দ্র দাশ, এএসআই (নিঃ) মোঃ রিমন খাঁন ও ফোর্সসহ আজ দুপুর ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট স্থাপন করিয়া বড়শালাস্থ বাইপাস পয়েন্টে পাকা রাস্তার উপর হতে আসামী জি এম বাপ্পী (৩৪), পিতা-মৃত আব্দুল মালিক, মাতা-ফারহানা আক্তার, সাং-নন্দীরাই, ডাকঘর-কানাইঘাট, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, বর্তমান সাং-খিদিরপুর, (দত্তগ্রাম), থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট ও বাবুল মিয়া (৪৫), পিতা-আলতাফ হোসেন, মাতা-মোছাঃ ময়না বিবি, সাং-দরিয়াপুর, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, সাং-বাসা নং-মল্লিকা-৫২/১, গোয়াইপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশী করে উপস্থিত জনতার সম্মুখে ৭ (সাত) বোতল ফেন্সিডিল যার আনুমানিক মূল্য ৯,৮০০/-টাকা ও ০১টি TOYOTA PREMIO প্রাইভেটকার উদ্ধার পূর্বক এসআই (নিঃ) গৌতম চন্দ্র দাশ জব্দতালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে থানায় হাজির হয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১২, তাং-১৫/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৮ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায় ফেনসিডিল সহ আটককৃত জি এম বাপ্পি বিতর্কিত যুবদল নেতা সিদ্দিকুর রহমান পাপলুর আস্থাবাজান। এই বিষয়ে জানতে বিতর্কিত যুবদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেন নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

6 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
7