editor
প্রকাশিত: 9:16 PM, February 18, 2022

নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমাস্থ অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল আমিন পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুস।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক হোসেন আহমেদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, মতিউস সামাদ ছানু, রায়হানুল হক, শামীম আহমদ, সদস্য আবদুল মুকিত মকুল, মো সাহেদ আহমদ, এনামুল হক টিপু, হেলিম হোসেন, রাসেল আহমদ, হারুন মিয়া, সুজন আহমদ, বাহার উদ্দিন কুটন, তোফায়েল আহমদ, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক, আবদুল বাসিত, রায়হান হোসেন, আব্দুর রব প্রমুখ।
সভায় সাবেক স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রুমন আহমদ ও জয়নাল আহমদ সহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন- এই স্বৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন করতে দেয়া হবেনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন এবং জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়া আসার জন্য দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল বদ্ধ পরিকর।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করায় কমিটির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুন্যের অহংকার তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহ সভাপতি ডক্টর শরিফুল হক দুলু, কাউন্সিল ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন