editor
প্রকাশিত: 3:18 PM, March 6, 2022

ভাতিজা নিয়াজ চৌধুরীকে ধোঁকাবাজ আর আতিকে খুনি বলেন শফি চৌধুরী (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
সাবেক সচিব ও বিচারপতি সাহাবউদ্দীন আহমেদ নেতৃত্বাধীন সর্বপ্রথম গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ছেলে ড্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে ধোঁকাবাজ বলেন তার আপন চাচা বিএনপির সাবেক নেতা সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী। বক্তব্যে এক পর্যায়ে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট-৩ আসনে বিগত নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিকের কথা বলতে গিয়ে বলেন, ‘আতিক নিজের বন্ধুকে গুলী করে হত্যা করে নির্বাচন করেছে’। দলও পরিবর্তন করে আওয়ামীলীগেও গিয়েছিল।
এসময় শফি চৌধুরী বলেন, বিএনপির অনেক নেতা আমাকে উৎসাহ দিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছেন পরবর্তীতে তারা আমার সাথে ধোঁকাবাজী করেন। সেই ষড়যন্ত্রে আমার আপন ভাতিজা নিয়াজ চৌধুরীও জড়িত। সেও এমপি হওয়ার স্বপ্ন দেখছে। তিনি বলেন, আমি বিএনপি কখন করবে না, নির্বাচনও করবে না। সিলেট বিএনপি সকল বড় বড় অনুষ্ঠানে আমি সবচেয়ে বেশি চাঁদা প্রদান করেছি। সিলেট বিএনপিকে টাকা দিয়ে আমি লালন করেছি।
তিনি বলেন ‘দরকার হলে আমি তান লগে লগে ঘুইরা ইলেকশন করবো। আমি আর ইলেকশন করতাম নায়। এই ধরনের মানুষের আমরার দরখার।’ সিলেট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি হাবিবুর রহমান হাবিবকে পাশে রেখে এ কথা বলেন এ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। বলেন, ‘যে এলাকার উন্নয়ন করে, মানুষের রাজনীতি করে; এই মানুষের পিছে আমরার দৌড়ানো দরকার। আমি ইলেকশনে খাড়া হইছিলাম, আমার বিএনপির যারা আছইন এরা নিয়ে ঢুকাইছিলা। আমি বুঝছি নাই। এখন উনার (হাবিব) সঙ্গে দেখা হইছে আমি ইলেকশনে আইতাম নায়।’ গত ৪ঠা সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনের তিনবারের আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর শূন্য হওয়া আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছিলেন হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি থেকে প্রার্থী হন আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র থেকে নির্বাচন করেন শফি আহমদ চৌধুরী। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়লাভ করে এমপি নির্বাচিত হন। পরাজিত হন শফি আহমদ চৌধুরী। তিনি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে হাবিবের মুখোমুখি ছিলেন শফি চৌধুরী। ওই সময় মাঠে দু’জনের মধ্যে কথার যুদ্ধ হয়েছে। একজন আরেকজনকে আক্রমণ করেও বক্তব্য রাখেন। এ কারণে তাদের দু’জনকে নিয়ে ভোটারের মধ্যে ছিল ভিন্ন আমেজ। তবে সেই মুখোমুখি বেশিদিন দীর্ঘ হয়নি। নির্বাচনের পরদিন হাবিবুর রহমান হাবিব নিজেই শফি আহমদ চৌধুরীর কাছে ছুটে গিয়েছিলেন। সহযোগিতাও কামনা করেছিলেন।
গতকাল শনিবার দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী কলেজের ৫ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অনেক আগেই কলেজের এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করতে পারতেন হাবিবুর রহমান হাবিব এমপি। কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন শফি আহমদ চৌধুরীর। কারণ, এই কলেজের প্রতিষ্ঠাতা শফি আহমদ চৌধুরী। এ আসনের এমপি থাকাকালে তিনি নারী শিক্ষার দ্বার খুলে দিতে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। এখন দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে অন্যতম এই কলেজ। শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৭শ’। কলেজটি পরিচালনা করছেন শফি আহমদ চৌধুরী। দেশের বাইরে থাকার কারণে শফি আহমদ চৌধুরীর অপেক্ষায় ছিলেন হাবিবুর রহমান হাবিব এমপি। তিনি শফি চৌধুরীকে বলেও দিয়েছিলেন, ‘আপনি না আসা পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে না। আপনিই উপস্থিত থাকতে হবে।’ হাবিবুর রহমান হাবিব এমপি’র এই বদন্যতায় খুশি হয়েছেন শফি চৌধুরী। দু’জন আলোচনা করে সময় নির্ধারণ করলেন গতকাল শনিবার। দুপুরে শফি আহমদ চৌধুরী নিজেই কলেজ প্রাঙ্গণে এমপি হাবিবকে স্বাগত জানান। এরপর দু’জন গিয়ে ৫ তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে অনুষ্ঠানে তারা দু’জনই বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব এমপি আফসোস করে বলেন, ‘দক্ষিণ সুরমার ছেলে কিংবা মেয়েরা সরকারের ভালো পজিশনের কোনো চাকরিতে যেতে পারে না। যদি শুনতাম কোনো ছেলে মেয়ে ভালো পোস্টে চাকরি করছে তাহলে মনটা ভরে যেতো। আমরা সাধ্যমতো সবই করছি। শফি আহমদ চৌধুরী নিজেই এ কলেজ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং শিক্ষার্থীদের উচিত এখন পড়ালেখার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলা। উচ্চশিক্ষা গ্রহণের পর চাকরির জন্য যদি কারো কোনো তদবির লাগে সেটা তিনি করবেন।’ হাবিব জানান, ‘দক্ষিণ সুরমা সরকারি কলেজের পর যদি আর কোনো কলেজের নাম সরকারি প্রস্তাবনায় আসে তাহলে এই কলেজের নাম আসবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি সেটা করবো।’ এদিকে হাবিবুর রহমান হাবিব এমপির এ আশ্বাসে আপ্লুত হন শফি চৌধুরী। বলেন, ‘নির্বাচনের পর আমি হাবিবুর রহমান হাবিব এমপির আচরণে মুগ্ধ হয়েছি। তিনি আন্তরিক। পারবেন এলাকার উন্নয়ন করতে। তার সঙ্গে আমার রক্তের সম্পর্কের চেয়ে বেশি সম্পর্ক হয়েছে।’ অনুষ্ঠানে তিনি স্মরণ করেছেন সিলেট-৩ আসনের সাবেক নেতা পীর হবিবুর রহমানকে। বলেন, ‘পীর হবিবুর রহমান তাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন। আমি তার বাড়ির রাস্তা করে দিয়েছি। উনি খুব গুনী ব্যক্তি ছিলেন। বর্তমানে যিনি আছেন তিনিও গুণী মানুষ।’ অনুষ্ঠানে শফি আহমদ চৌধুরী তার পরিবারের অবদান তুলে ধরে বলেন, ‘আমার পিতা ছিলেন আসাম প্রদেশের এমপি। অন্য ভাইরা সবাই অফিসার। তিনি কেবল রাজনীতিতে এসেছেন। ১৯৮৬ সাল থেকে তিনি ভোটের মাঠে ছিলেন বলে জানান। এমপি থাকাকালে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন বলে জানান শফি আহমদ চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে