editor
প্রকাশিত: 5:46 PM, March 20, 2022

শাহনূর কামালপুরীর গবেষণাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেছেন, গবেষণাধর্মী বই হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা’ লেখকের কথা, অভিমত এবং সাক্ষাৎকার দিয়ে সাজানো। মাওলানা আশরাফ আমাদের উপমহাদেশের আধ্যাত্মিক ধারা থেকে বিচ্ছিন্ন নন। বিজ্ঞানের চর্চা ধর্ম বাদ দেয়নি। কোথাও কোথাও একটু আলাদা। লেখক শাহনূর কামালপুরী ইতিহাসের অন্যতম এক স্বরূপ পাঠকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। পাঠক এই বই পাঠে অনিসন্ধিৎসু হয়ে উঠবেন। ‘হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা’ বইটি একজন সাধকের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন।
শিকড়সন্ধানী লেখক শাহনূর কামালপুরী (ডা. মো. শানুর আলী মামুন) প্রণীত হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজির হাসিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম অচিনপুরী, ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্য্যালয়ের মো. আবু সিদ্দিকুর রহমান এবং মাওলানা আবুল কালাম মো. মনোওর আলী।
আমিরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, কেমুসাসের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবর রহমান চৌধুরী অ্যাডভোকেট, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী ও আব্দুল ওয়াদুদ বিএসসি প্রমূখ।
সভাপতির বক্তব্যে ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, শাহনূর কামালপুরী শ্রদ্ধাবোধের তাগিদ থেকে বইটি লিখতে ব্রতী হয়েছিলেন। আজ পূর্ণতাদানের মাধ্যমে তিনি যে তৃপ্তি পেয়েছেন, তা প্রকাশহীন। লেখক নিজস্ব খ্যাতির জন্য লিখেননি। একজন ওলীকে প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য একান্ত আত্মতৃপ্তি থেকে কাজটি করেছেন।
আলোচনা সভা শেষে শিল্পী অর্পা বড়ুয়া ও সুমন বড়ুয়ার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)