editor
প্রকাশিত: 11:10 PM, April 7, 2022

জেলা সড়ক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী সভা : রোববার সিলেটে পরিবহন কর্মবিরতি পালনের আহ্বান
বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে, এডি সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ারকে প্রত্যাহারের দাবীতে আগামী রোববার সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। রোববারের পরিবহন কর্মবিরতি সফলের লক্ষে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী, সিলেট জেলা ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৭০৭) এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা অটোরিক্সা অটো টেমপু (রেজি নং ২০৯৭) এর সভাপতি খলিল খান, কার্যকরী সভাপতি মতছির আলী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য আলাউদ্দিন আহমদ ও জসিম উদ্দিন প্রমূখ।
সভায় দক্ষিণ সুরমা মোগলা বাজার ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক উপ কমিটির সহ সভাপতি মো জুমেল কাদির জুমেল সহ আরো ৬ টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিআরটিএ সিলেটের দুর্নীতিবাজ কর্মকর্তা এডি সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। এই দাবীতে রোববার সকাল থেকে সিলেটে পরিবহন কর্মবিরতি পালন করা হবে। রোববারের পরিবহন শ্রমিক কর্মবিরতি সফল করার জন্য সিলেটের সকল পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে