editor

প্রকাশিত: 11:41 AM, March 25, 2022

হিজরতের পর যার ঘরে মেহমান হয়েছেন মহানবী (সা.)

হিজরতের পর যার ঘরে মেহমান হয়েছেন মহানবী (সা.)

আবুবকর ছিদ্দীক ইসরাফীল
হিজরতের সময় ইয়াসরিবের (বর্তমান মদিনার) মুসলমানরা শুনতে পান, শেষ নবী মক্কা থেকে তাঁর সঙ্গীদের নিয়ে ইয়াসরিবে (মদিনা) হিজরত করবেন। এই বার্তায় গোটা ইয়াসরিবে আনন্দের বন্যা ছড়িয়ে পড়ে।

আল্লাহর বন্ধু শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-কে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করতে শুরু হয় নানা প্রস্তুতি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নবীজি (সা.)-এর আগমন ঘটে।

তাঁরা রাসুল (সা.)-কে পরম ভালোবাসা ও আগ্রহের সঙ্গে বরণ করে নেন। প্রত্যেকে মনে মনে আকাঙ্ক্ষা করছিল যে নবীজি (সা.) যেন তার ঘরে মেহমান হোন। কিন্তু নবীজি (সা.) বলেন, আমার বাহন আদিষ্ট। যার ঘরের সামনে সে বসবে, সেখানেই আমার অবাসস্থল হবে। রাসুল (সা.)-এর বাহন হাঁটছে। এরপর সবাই তার বাহনের পেছনে ছুটছে। আশা-ভালোবাসার অস্থির চোখে সবাই দেখার অপেক্ষায়, সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে, যার ঘরের সামনে বাহন বসবে এবং নবীজি তার মেহমান হবেন? অবশেষে রাসুল (সা.)-এর বাহনটি আবু আইয়ুব আনসারি (রা.)-এর ঘরের সামনে থামল। রাসুল (সা.) তার ঘরের অতিথি হলেন।

মহানবী (সা.)-এর সেবা-যতেœ আবু আইয়ুব আনসারি (রা.) সব সময় ব্যস্ত থাকতেন। রাসুলের থাকা-খাওয়া, চলা-ফেরায় যেন কোনো ধরনের অসুবিধা না হয় সে দিকে সতর্ক ছিলেন তিনি। এ সময় তিনি মেহমানদারির সর্বোত্কৃষ্ট উপমা স্থাপন করেন। আবু আইয়ুব আনসারির ঘরের ওপর একটি চিলেকোঠা ছিল। তিনি ভাবলেন, রাসুল (সা.) সম্মানিত। আমাদের মাথার তাজ। তিনি আমাদের ওপরে (উপর তালায়)—থাকবেন এটাই ভালো হবে। রাসুল (সা.)-কে ওপরে থাকার প্রস্তাব করলে তিনি তা পছন্দ করলেন না; বরং নিচেই থাকতে চাইলেন। কারণ তার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে সব সময় মানুষ আসতে থাকবে। আর ওপরে থাকলে সবার জন্য তা কষ্টকর হবে। অবশেষে আবু আইয়ুব ও তাঁর স্ত্রী ওপরে থাকা শুরু করেন। আর রাসুল (সা.) নিচেই অবস্থান করেন। কিন্তু রাসুল (সা.)-এর সেবায় তাঁর ত্রুটি ছিল না। মহানবীর প্রতি তার হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা।

প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন। একবার রাসুল (সা.), আবুবকর ছিদ্দিক (রা.) ও ওমর (রা). রোদ্রমুখর দুপুরে প্রচণ্ড ক্ষুধা নিয়ে বের হন। এরপর সবাই আবু আইয়ুব আনসারির বাড়িতে যান। আবু আইয়ুব (রা.) তখন পাশেই এক খেজুর বাগানে কাজ করছিলেন। রাসুল (সা.)-এর আওয়াজ শুনেই দৌঁড়ে আসেন। অসময়ে মেহমান নিয়ে রাসুল (সা.)-এর আগমনে তিনি খানিকটা বিস্মিত হন। দ্রুত তিনি খেজুর বাগানে গিয়ে একটি খেজুরের কাঁদি কেটে আনেন। কাঁদিতে কাঁচা, পাকা, আধা-পাকা সব ধরনের খেজুরে ভরপুর ছিল। রাসুল (সা.) এ ধরনের কাঁদি আনার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি চাই আপনি আপনার পছন্দের খেজুর গ্রহণ করুন। আমি জানি না, এই মুহূর্তে আপনার কোন ধরনের খেজুর বেশি পছন্দ। তাই সব ধরনের খেজুরের একটি কাঁদি কেটে এনেছি। এরপর তিনি একটা ছাগলছানা জবাই করলেন। স্ত্রীকে বলেন ভালো করে রুটি বানাতে। ছাগলের অর্ধেক রসালো করে রান্না করা হয়। বাকি অর্ধেক দিয়ে কাবাব তৈরি করা হয়। এখানেও তিনি রাসুল (সা.)-এর পছন্দকে প্রাধান্য দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৫১৯৩)

(সুওয়ারুম মিন হায়তিস সাহাবাহ অলম্বনে)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।