editor
প্রকাশিত: 11:49 PM, December 15, 2021

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির আলোচনা সভা
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বিজয়ের প্রাক্কালে দেশ মাতৃকার গর্বিত সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূণ্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলাদেশ আজো গড়ে উঠেনি। বিজয়ের ৫০ বছর পরও দেশে গভীর সংকট চলছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতার মসনদ আকঁড়ে রাখতে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। দেশে আইনের শাসন নেই। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে বাধাঁ দিয়ে তাকে ক্রমশ মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের সুখী সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি বুধবার রাতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল মান্নান, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা মহিলা দলের সাবেক সভাপতি সালেহা কবির শেপী, জাসাস জেলা সভাপতি জসিম উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, শ্রমিক দল নেতা মাসুক এলাহী, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, ফয়সল আহমদ, আব্দুল আজিজ ও মহিলা দল নেত্রী ফাহিমা আহমদ কুমকুম প্রমূখ।-বিজ্ঞপ্তি
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১