editor
প্রকাশিত: 9:38 PM, December 9, 2021

মাওলানা না থাকায় মোনাজাত করলেন মন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বৃহস্পতিবার দুপুরের ওই উদ্বোধন শেষে অনুষ্ঠানে কোনো মাওলানা না থাকায় সবাইকে চমকে দিয়ে মন্ত্রী নিজেই মোনাজাত ধরেন।
মোনাজাতে মন্ত্রী বলেন— হে আল্লাহ সব অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও।
মোনাজাতে তিনি আরও বলেন— হে আল্লাহ পৃথিবীর সব মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।
এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে